অনূর্ধ্ব-২৩ ক্রিকেটের প্রাথমিক দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরে আগামী ১৭ থেকে ২৬ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে এসিসি ইমার্জিং নেশনস কাপ। আফগানিস্তান, নেপাল, সিঙ্গাপুর আর সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দলের সঙ্গে এই ৫০ ওভারের টুর্নামেন্টে খেলবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল। এই টুর্নামেন্টের জন্য কাল ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি।

প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের আগামীকাল বিকেল ৫টায় সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমি ভবনে রিপোর্ট করতে হবে। ইমার্জিং নেশনস কাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে আছে সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক সিঙ্গাপুর। ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে আফগানিস্তান ও নেপাল।

১৭ আগস্ট উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের যুবাদের প্রতিপক্ষ সিঙ্গাপুর। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পরের দুটি গ্রুপ ম্যাচ ১৮ ও ২২ আগস্ট। ২৩ তারিখে দুটি সেমিফাইনাল, ফাইনাল হবে ২৫ আগস্ট। প্রাথমিক দল লিটন কুমার দাস, মিজানুর রহমান, মাইশুকুর রহমান, সৌম্য সরকার, রোমান আহমেদ, মোহাম্মদ মিঠুন, আসিফ আহমেদ, নূরুল হাসান, আলাউদ্দিন বাবু, মাহমুদুল হাসান, নূর হোসেন, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন অপু, দেওয়ান সাব্বির আহমেদ, মুক্তার আলী, শুভাশিস রায়, আবু জায়েদ চৌধুরী, আল-আমিন হোসেন, রনি তালুকদার, সাব্বির রহমান, সানজামুল ইসলাম।