অনূর্ধ্ব-১৯ ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ওপেনার নাজমুল (৬০) ও মুনিমের (৭৩) জুটিতে আসে ১২৫ রান। তার পরও প্রথম দিন শেষে ২৮৯ রান করতে পড়ে গেল ৮ উইকেট! বিকেএসপিতে ভালো শুরু করেও মধ্যপ্রদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে নাজমুল রানআউট হতেই শুরু মড়ক। ৫৯ রানের ব্যবধানে পড়ে যায় ৬ উইকেট। সপ্তম উইকেটে অধিনায়ক মেহেদী হাসান (মিরাজ) আরেক মেহেদী হাসানের (রানা) সঙ্গে ৫৬ রানের জুটি গড়ে কিছুটা সামাল দেন পরিস্থিতি। অষ্টম উইকেটে রিফাতের সঙ্গে আরও ৪৮ রান যোগ করে দিন েশষে ৭৭ রানে অপরাজিত অধিনায়ক মেহেদী