অনূর্ধ্ব-১৯ দলের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিনের ম্যাচে সিরিজ জয়ের পর কাল ওয়ানডে সিরিজও জয় দিয়েই শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বিকেএসপিতে প্রথম ওয়ানডেতে ভারতের মধ্যপ্রদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ১৮ রানে হারিয়েছে। ২৭ রানের মধ্যে দুই ওপেনার বিদায় নিলেও মিডল অর্ডারে নাজমুল হোসেন (৬৭), জাকির হাসান (৫১), মেহেদী হাসান মিরাজ (৪২) ও সাইফুদ্দিনের (৩৯) কল্যাণে শেষ পর্যন্ত দলের রান দাঁড়ায় ৭ উইকেটে ২৬৪। জবাবে পুরো ৫০ ওভার খেলে ৭ উইকেটে মধ্যপ্রদেশের যুবারা করতে পেরেছে ২৪৬ রান। স্বাগতিক দলের রিফাত প্রধান নিয়েছেন ২ উইকেট৷