অনেক দূর যাবে রাশিয়া!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া হওয়ার পর তারা বিশ্বকাপে খেলেছে মাত্র দুবার। দুবারই গ্রুপ পর্ব থেকে বিদায়। ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে তো উঠতেই পারেনি। ১২ বছর পর আবার বিশ্বকাপে জায়গা করে নেওয়া রাশিয়া এবার কতদূর যেতে পারবে? ইতালির সাবেক খেলোয়াড় ক্রিস্টিয়ান পানুচ্চির ভবিষ্যদ্বাণী, কোচ ফ্যাবিও ক্যাপেলো রাশিয়াকে অনেক দূর নিয়ে যাবেন। রাশিয়া দলে শুরু থেকেই ক্যাপেলোর সহকারী কোচ হিসেবে কাজ করছেন পানুচ্চি। স্বদেশি কোচের ওপর তাই তাঁর অগাধ আস্থা, ‘ক্যাপেলো উঁচুমানের কোচ। ফুটবল সম্পর্কে তার জানাশোনা সত্যিই অবিশ্বাস্য।’ ক্যাপেলোর হাতে পড়ে বদলে যাওয়া রাশিয়া বাছাইপর্বে পর্তুগালের মতো দলকে টপকে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। পানুচ্চি তাই উচ্চাশা করতেই পারেন। ওয়েবসাইট।