অনেক দেরি পাকিস্তানের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলা হচ্ছে কৃত্রিম আলোয় কিন্তু ক্রিকেটারদের গায়ে সাদা পোশাক। আরও অদ্ভুত বলের রং, কমলা! দিবারাত্রিতে বড় দৈর্ঘ্যের ম্যাচ নতুন না হলেও পাকিস্তানে হচ্ছে এই প্রথম। প্রায় দুই বছর হলো আন্তর্জাতিক হয় না পাকিস্তানে। ক্রিকেট-বিশ্বের নজর নিজেদের দিকে ফেরাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবারের কায়েদে আজম ট্রফির ৫ দিনের ফাইনাল ম্যাচটি করেছে দিবারাত্রির। এই পরীক্ষা-নিরীক্ষার ভূয়সী প্রশংসা করেছেন ডেভ রিচার্ডসন। তবে আইসিসির জেনারেল ম্যানেজার এটাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শিগগিরই আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে না পাকিস্তানে। ওয়েবসাইট।