অনেক নাটক শেষে মারাকানাতেইম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাঁপ ছেড়ে বাঁচল ব্রাজিল। স্বস্তি পেল ফুটবলপ্রেমীরা। ২৯ বছর পর ইংল্যান্ডের ব্রাজিল সফরটা যে ভেস্তে যেতে যেতেও বেঁচে গেল। আগামীকাল ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে কনফেডারেশনস কাপের প্রস্তুতি হিসেবে ইংল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই ম্যাচই আইনের মারপ্যাঁচে পণ্ড হতে বসেছিল।গত পরশু রিও ডি জেনিরোর একটি আদালত মারাকানায় ম্যাচ আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। নতুন করে তৈরি করা স্টেডিয়াম এখনো পুরোপুরি প্রস্তুত নয়, বিঘ্নিত হতে পারে দর্শকের নিরাপত্তা, নিষেধাজ্ঞা আরোপে এটাই ছিল আদালতের যুক্তি। কিন্তু কয়েক ঘণ্টা পরই একই আদালত নিষেধাজ্ঞাটা তুলে নেন। আমলাতান্ত্রিক জটিলতায় সঠিক তথ্য হাতে না পাওয়াতেই নাকি এই বিভ্রাট।আগামীকালের এই ম্যাচ খেলতে ইংল্যান্ড এরই মধ্যে পৌঁছে গেছে ব্রাজিলে। ব্রাজিল ফুটবলের প্রাণকেন্দ্র রিওতে এর আগে পাঁচটি ম্যাচ খেলে মাত্র একটিতেই জিতেছে ইংল্যান্ড। ২-০ গোলের সেই জয় আবার সর্বশেষ সফর ১৯৮৪ সালে পাওয়া। প্রায় ৫০ কোটি ডলার খরচ করে সংস্কার করা হয়েছে মারাকানার। গত ২৭ এপ্রিল নতুন করে উদ্বোধন হওয়া এই ভেন্যুতে কনফেডারেশনস কাপের ফাইনালসহ চারটি ম্যাচ হওয়ার কথা। আগামী বছরের বিশ্বকাপেরও ফাইনাল হবে এখানে। ২০১৬ রিও ডি জেনিরো অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানও এই মারাকানায়। এএফপি, রয়টার্স।