অনৈতিকভাবে বিশ্বকাপ আয়োজক হয়েছিল জার্মানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির মাধ্যমে ২০০৬ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছিল জার্মানি! ফিফার সভাপতি সেপ ব্লাটারের কথা বিশ্বাস করলে তো তেমনই মনে হবে। আর ফিফার সভাপতির পদে বসে ব্লাটারই বা অযথা মিথ্যা কথা বলবেন কেন?জার্মানি থেকে প্রকাশিত ট্যাবলয়েড পত্রিকা ব্লিককে দেওয়া এক সাক্ষাত্কারে ব্লাটার জানিয়েছেন, ২০০৬ সালের বিশ্বকাপের আয়োজক নির্ধারণের লক্ষ্যে যখন ভোটাভুটি চলছিল, ঠিক তখনই ভোটাধিকার আছে—এমন একজন সদস্য হঠাত্ অধিবেশন কক্ষের বাইরে চলে যান। শেষ পর্যন্ত জার্মানি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়ে যায় ১০-৯ ভোটে। ব্লাটার জানিয়েছেন, ওই সময় সেই সদস্যের অধিবেশন কক্ষের বাইরে চলে যাওয়া ও ভোট না দেওয়া খুব রহস্যজনক একটা ব্যাপার।ব্লাটার বলেন, ‘আমি ওই সময় ব্যাপারটিকে তেমন গুরুত্বের সঙ্গে দেখিনি। কিন্তু এখন বুঝতে পারি, ব্যাপারটি স্বাভাবিক ঘটনা নয়।’ তাঁর মতে, ২০০৬ সালের বিশ্বকাপ আয়োজনের অধিকার ঘুষ দিয়ে কেনা হয়েছিল। ব্লাটার বলেন, যখন ভোটাভুটির গুরুত্বপূর্ণ সময়ে কোনো ভোটার ভোট না দিয়ে বাইরে চলে যান, তখন ধারণা করতেই হয়, ওটা কোনো স্বাভাবিক ঘটনা ছিল না। খুব সম্ভবত ওই সদস্য বিক্রি হয়ে গিয়েছিলেন।‘আমি সেদিন খুশি হয়েছিলাম যে ভোটের ফলাফলে সমতা না হওয়ায়। যদি ১০-১০ হতো তাহলে আমাকে ফল-নির্ধারণী ভোটটা দিতে হতো। ওটা হতো আমার জন্য খুবই বিব্রতকর।’ ব্লাটারের মন্তব্য।এই ‘বোম ফাটানো’ তথ্য সরবরাহ করেও ব্লাটার অবশ্য কোনো দায়িত্ব ঘাড়ে নিতে চাননি। বলেছেন, ‘আমি কেবল আপনাদের জানালাম, সেদিন কী ঘটেছিল।’এদিকে, সেপ ব্লাটারের এই মন্তব্যে বেজাই চটেছে জার্মান ফুটবল ফেডারেশন। তারা বলেছে, ব্লাটারের এই সব কথা-বার্তা ঘোলা পানিতে মাছ শিকার ছাড়া আর কিছুই নয়। এসব বলে ব্লাটার ফিফার ফাঁস হয়ে যাওয়া বিভিন্ন কেলেঙ্কারি থেকে সবার দৃষ্টি ভিন্ন খাতে নিয়ে যেতে চাচ্ছেন। ওয়েবসাইট।