অন্তত পাঁচ মাস মাঠের বাইরে আরিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাঁটুর অস্ত্রোপচার শেষে কলকাতা থেকে পরশু রাতে ঢাকায় ফিরেছেন। অস্ত্রোপচার করা কলকাতার শল্যবিদ দেবাশীষ চৌধুরী তাঁকে বলে দিয়েছেন, আগামী তিন মাস বিশ্রাম। তারপর জিম, ওয়ার্মআপ করতে পারবেন। আরিফ জানাচ্ছেন, ‘পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হবে মনে হচ্ছে।’ঘরোয়া ফুটবলে আরিফ এবার দ্বিতীয় সর্বোচ্চ ২৮ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়েছেন শেখ জামালের সঙ্গে (সর্বোচ্চ ২৯ লাখ টাকায় শেখ রাসেলে যাচ্ছেন মুক্তিযোদ্ধার মিডফিল্ডার মামুনুল)। তবে এই আনন্দটা শুধু আরিফের কাছেই হরিষে বিষাদ নয়। মুক্তিযোদ্ধা থেকে তাঁকে নেওয়া শেখ জামালও চিন্তিত।বাংলাদেশে কোনো ফুটবলার খেলতে না পারলে ক্লাবের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়। ক্লাব টাকা ফেরত চায়। তবে আরিফ জানাচ্ছেন, ‘শেখ জামাল কর্মকর্তারা আমাকে সহযোগিতাই করছেন। ইনজুরি হতেই পারে, কিছু করার নেই। এই হতাশার মধ্যেই ঠিক করে রেখেছেন, ‘পেশাদার লিগের দ্বিতীয় পর্ব থেকে মাঠে নামতে চেষ্টা করব।’