অন্তর্কোন্দল আর বিতর্ক শেষ করে দিচ্ছে পাকিস্তানকে: শোয়েব
অন্তর্কোন্দল আর বিতর্ক বিশ্বের অন্যতম সেরা দল পাকিস্তানকে শেষ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন শোয়েব আখতার। তবে এই স্পিডস্টারের বিশ্বাস, অন্ধকার কাটিয়ে ঠিকই আলোয় ফিরবে পাকিস্তান।গাদ্দাফি স্টেডিয়ামে শোয়েব বলেন, ‘আমি পাকিস্তানকে বিশ্বের সেরা দল হিসেবেই দেখি, বিশেষ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে। আমাদের প্রধান অস্ত্র বোলিং। আশির দশকের শেষ ও নব্বইয়ের দশকের শুরুর দিকে আমাদের বোলারদের সামনে দাঁড়াতেই পারতেন না প্রতিপক্ষেরর ব্যাটসম্যানরা।’বিতর্ক পাকিস্তান দলের সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। ক্রিকেটাররা একে অন্যের সঙ্গে কোন্দলে জড়িয়ে পড়েছেন, কোন্দলের কমতি নেই বোর্ডেও। এই অন্তর্কোন্দল আর বিতর্ক পাকিস্তানকে শেষ করে দিচ্ছে উল্লেখ করে শোয়েব বলেন, ‘আমাদের অবশ্যই এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। পাকিস্তানে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছেন। আমি নিশ্চিত, অন্ধকার কাটিয়ে ঠিকই আলোয় ফিরবে পাকিস্তান।—ওয়েবসাইট