অন্তর্বর্তী কোচ আতাপাত্তু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রাহাম ফোর্ড দায়িত্ব ছাড়ার পর শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোচ হতে চেয়েছিলেন মারভান আতাপাত্তু। কিন্তু ফোর্ডের উত্তরসূরি হিসেবে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বেছে নিয়েছিল পল ফারব্রেসকে। এবার ফারব্রেস শ্রীলঙ্কা ছাড়লে কোচ হওয়ার পথ খুলে যায় মারভান আতাপাত্তুর সামনে। নতুন কাউকে নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে থাকবেন ৯০ টেস্ট ও ২৬৮ ওয়ানডে খেলা আতাপাত্তু। সাবেক অফ স্পিনার, ফিল্ডিং কোচ রুয়ান কালপাগে কাজ করবেন সহকারী হিসেবে। আয়ারল্যান্ড, ইংল্যান্ড সফর তো আছেই, এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজেও আতাপাত্তুই থাকবেন মালিঙ্গাদের কোচ। ওয়েবসাইট।