অন্ধকারে ইউক্রেনের ইউরো-স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরো ২০১২ শুরু হতে আর মাত্র কয়েকটা সপ্তাহ বাকি। অথচ সহ-আয়োজক ইউক্রেনের ইউরো-স্বপ্নটা ধূসর হতে বসেছে। একের পর এক বোমা বিস্ফোরণ ও জেলখানায় বন্দী সাবেক প্রধানমন্ত্রী উইলিয়া তিমোশেঙ্কোর অনশনের জের ধরে প্রায় পাঁচ কোটি মানুষের দেশটির রাজনীতি এখন উত্তপ্ত। এর প্রভাব পড়েছে পশ্চিমা বিশ্বেও।সম্প্রতি তিমোশেঙ্কোর জন্মশহর দনিপ্রোপেত্রোভস্কে এক বোমা হামলা হয়। হামলায় কেউ মারা না গেলেও আহত হয়েছে ২৬ জন। এ রকম হামলা ও বিস্ফোরণ লেগেই আছে। এ অবস্থায় ইউরো চ্যাম্পিয়নশিপের মতো বিশাল টুর্নামেন্টের নিরাপত্তাই হুমকির মুখে পড়ে। রাজনীতির এই টালমাটাল হাওয়ায় বাইরের দেশ থেকে পর্যটকেরা খেলা দেখতে ইউক্রেনে যেতে আগ্রহী হবে কি না, সেটাও বড় একটা প্রশ্ন। ৮ জুন থেকে শুরু ইউরোপীয় ফুটবল-শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ফাইনালসহ ৩১ ম্যাচ হবে ইউক্রেনে।এর মধ্যে বাইরের দর্শকদের নিরুৎসাহিত করতে আছে মাত্রাতিরিক্ত হোটেল ভাড়ার বিষয়টিও। পোল্যান্ডের সঙ্গে সাবেক সোভিয়েত রাজ্য ইউক্রেনকে আয়োজক হতে সমর্থনটা দিয়েছিলেন উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি। অতিরিক্ত হোটেল ভাড়া দেখে সেই প্লাতিনির অভিযোগ, ‘এটা ডাকাতি।’ সবকিছু সামাল দিয়ে শেষ পর্যন্ত ইউক্রেনে ইউরো চ্যাম্পিয়নশিপ ঠিকঠাকমতো হবে তো? এএফপি।