ইতিহাসই গড়ে ফেলল জাপানের অলিম্পিক দল। সোচির শীতকালীন অলিম্পিক তো শুরুই হয়নি, ইতিহাস গড়ল কীভাবে? জাপানের অলিম্পিক দলে এবার নারীরা সংখ্যায় টেক্কা দিয়েছে পুরুষদের। ১১৩ জনের দলে ৪৮ জন পুরুষ, ৬৫ জন নারী। শীতকালীন অলিম্পিকে এর চেয়ে বড় দল জাপান আগে একবারই পাঠিয়েছে। ১৯৯৮ নাগানো অলিমিপকে ১০০ জন জাপানি পুরুষ ও ৬৬ জন নারী অংশ নিয়েছিলেন। কিন্তু এবার মেয়েদের সংখ্যাটা এত বাড়ল কীভাবে? আইস হকিতে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে জাপানি মেয়েরা, অথচ পুরুষেরা সুযোগই পায়নি। এর আগে নাগানো অলিম্পিকেও অবশ্য অংশ নিয়েছিল মেয়েদের আইস হকি দল। তারপর আবার নিচ্ছে এবার। এএফপি।