প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোখকাড়া অনেক গোলই করেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ব্যাকফ্লিক, গোলার মতো শট, বাইসাইকেল, আরও কত...। মাঠে অবিশ্বাস-জাগানিয়া কাণ্ডও কম করেননি। সুইডিশ তারকা এবার ছাপিয়ে গেলেন নিজেকে। বিস্ফোরণোন্মুখ আগ্নেয়গিরির মধ্যে কিনা বল নিয়ে কারিকুরি করে দেখালেন! তীব্র বজ্রপাতের মধ্যে দেখালেন ড্রিবল। হিংস্র বাঘের কানের পাশ দিয়ে করেছেন গোল। ভাবছেন, এটাও হয় নাকি! দাঁড়ান, এটা বাস্তব নয়, বিজ্ঞাপনচিত্রে। ‘জ্লাতান হতে চাও’ নামে নাইকির নতুন একটি বিজ্ঞাপনে এমন ‘কীর্তি’ করে দেখান। এসব নিয়ে ভক্তদের নানা প্রশ্নের উত্তরও দিয়েছেন টুইটারে। ইব্রা পারেনও! ওয়েবসাইট।