অন্য ওয়ার্নার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হঠাৎই যেন সুবোধ বালক হয়ে গেছেন ডেভিড ওয়ার্নার। ঘড়িতে ১০টা বাজতে বাজতেই ঘুমিয়ে পড়েন। মদ্যপানও অনেক কমিয়ে দিয়েছেন। সুফলটাও পাচ্ছেন হাতেনাতে। অনেক ঝড়-ঝাপটা সামলে দলে ফিরেই করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। সবকিছু মিলে যেন অন্য এক মানুষ হয়ে গেছেন অস্ট্রেলীয় এই ব্যাটসম্যান। কিন্তু এমন বদলে গেলেন কোন জাদুর কাঠিতে? রহস্যটা ফাঁস করেছেন ওয়ার্নারের বাবা সিনিয়র ওয়ার্নার, মডেল ক্যান্ডিস ফ্যালজনের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরেই ওয়ার্নারের এই বদল। ফ্যালকন ছিলেন অ্যাথলেট, একসময় ট্রায়াথলনে অংশ নিয়েছেন। জীবনে ‘শৃঙ্খলার’ গুরুত্ব তাই তিনি ভালোই জানেন! ওয়েবসাইট।