অন্য কলাম
মেসির পাবাঁ পায়ের জাদুতে ফুটবল-বিশ্বকে মাতিয়ে রেখেছেন। তা লিওনেল মেসির বাঁ পায়ের দাম কত? ৫২ লাখ ৫০ হাজার ডলার! না, আস্ত পায়ের মূল্য নিরূপণ করা তো সম্ভব নয়। গিনজা তানাকা নামের এক জাপানি মেসির বাঁ পায়ের খাঁটি সোনার একটা ভাস্কর্য বানিয়েছেন। ২৫ কিলোগ্রাম ওজনের সেই ভাস্কর্যটা তৈরি করতেই ওই পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। গতকালই ভাস্কর্যটি বিক্রির জন্য শোরুমে প্রদর্শন করা হয়েছে। আজই সেটা বিক্রিও হয়ে যাওয়ার কথা। মেসির পায়ের আদলে তৈরি ভাস্কর্যটি বিক্রি করে প্রাপ্ত লাভ ব্যয় করা হবে দুই বছর আগের ভয়াবহ সুনামিতে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে। ওয়েবসাইট।সেরা বাবা-মানাটক-সিনেমায় কথাটা প্রায়ই বলতে শোনা যায়—আমার বাবাই দুনিয়ার শ্রেষ্ঠ বাবা, আমার মা-ই দুনিয়ার সেরা মা। সেদিক থেকে ডেভিড বেকহামের সন্তানেরা ভাগ্যবানই। এখন থেকে ওই দাবি করতে পারবে তারাও। সম্প্রতি ব্রিটেনের এক জরিপে সেরা বাবা-মার ‘রোল মডেল’ নির্বাচিত হয়েছেন বেকহাম দম্পতি। বেকহাম এবং ভিক্টোরিয়া দুজনেরই রয়েছে বর্ণাঢ্য ক্যারিয়ার। তবে ক্যারিয়ার নয়, জরিপে ৪৬ শতাংশ মানুষ তাঁদের বেছে নিয়েছে পরিবার হিসেবে ‘শক্তিশালী অঙ্গীকার’ থাকার কারণেই। জরিপে দ্বিতীয় সেরা বাবা-মা হয়েছেন মিরান্ডা কের ও অরল্যান্ডো ব্লুম এবং সংগীতশিল্পী বিয়ন্সে ও তাঁর স্বামী জে-জি হয়েছেন তৃতীয়। ওয়েবসাইট।