অন্য কলাম
গোলবন্যা কাকে বলেক্রীড়া সাংবাদিকেরা লেখেন। পাঠক হিসেবে আপনিও নিশ্চয়ই কথাটা অনেকবার পড়েছেন। তবে আসলেই গোলবন্যা জিনিসটা কী, সেটা যেন নতুন করে বোঝা গেল। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের কায়েরফিলি ক্যাসল লেডিজ নামের একটি মহিলা ফুটবল দলও বুঝছে হাতেনাতে। গত ১০ ম্যাচে দলটি মাত্র ১ গোল করেছে। অথচ এই সময়েই খেয়েছে ২১৯ গোল! এই সপ্তাহেও ৪৩-০ গোলে হেরেছে তারা। ৩৬-০, ২৮-০ এবং ২৬-০ ম্যাচে হারের লজ্জাও আছে। আসলে দলটার একগাদা সিনিয়র খেলোয়াড় হুট করে গত গ্রীষ্মে চলে যাওয়ার পর শুরু হয়েছে এই দৈন্য দশা। ওয়েবসাইট।কারাতে-ফুটবলফুটবল ফুটবলই আর কারাতে কারাতেই। কারাতের সময় যেমন ফুটবল খেলার সুযোগ নেই, তেমনি ফুটবল খেলার সময় কুংফু-কারাতের প্রতিভা দেখালে বিপদ। গত সপ্তাহের এক ম্যাচে এমনই এক বিপদের জন্ম দিয়েছেন ব্রাজিলের জনি দস সান্তোস। ইন্দিপেনদেন্তের এই ডিফেন্ডার রাগের মাথায় এক রেফারিকে কারাতে কিক মেরে বসেন। লাল কার্ড তো লাল কার্ড, সঙ্গে সঙ্গে পুলিশ এসে গ্রেপ্তার করেও নিয়ে যায় তাঁকে। ক্লাব তাঁকে বহিষ্কার করেছে। ইন্দিপেনদেন্তের ম্যানেজার মার্কোস ব্রুনো জানিয়েছেন, খেলাটাই ছেড়ে দিতে পারেন জনি। ওয়েবসাইট। ব্র্যাডম্যানের পরই!সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে ডন ব্র্যাডম্যানের জায়গাটা অবিসংবাদিত। কিন্তু ডনের পর সেরা কে? এই বিতর্ক চলে আসছে সেই ব্র্যাডম্যান যুগ থেকেই। হেডলি-হাটন-বেরিংটন-হ্যামন্ড-উইকস-ওয়ালকট-ভিভ...নানা মুনির নানা মত। গত দুই দশকে আবার ‘ব্র্র্যাডম্যানের পর সেরার’ জায়গাটা নিয়ে তুমুল লড়াই টেন্ডুলকার-লারা-পন্টিং ত্রয়ীর। ব্রেন্ডন ম্যাককালাম এবার তালিকায় যুক্ত করলেন নতুন এক নাম। বর্তমান ফর্মের অ্যালিস্টার কুককে কিউই অধিনায়কের মনে হচ্ছে ব্র্যাডম্যানের পর সেরা! ওয়েলিংটন টেস্টের আগে ম্যাককালাম জানালেন প্রতিপক্ষ অধিনায়ককে নিয়ে মুগ্ধতার কথা, ‘ কুক এখন যে অবস্থায় আছে, ব্র্র্যাডম্যান ছাড়া আর যে কারও মতোই ভালো ও!’ এএফপি।