অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাজানো নাটক!সারা ঘরে ছড়ানো নিজের কষ্টার্জিত সব ট্রফি, অনেকগুলো ভেঙেচুরে একাকার। যে কারোরই মনে হবে অস্কার পিস্টোরিয়াসের ঘর লন্ডভন্ড হয়েছে কোনো ঝড়ে। বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন ব্লেড রানার। এখন অবশ্য জামিনে আছেন। তবে বরাবরই দাবি করেছেন, এটা ছিল একটা দুর্ঘটনা। জানা গেছে, পুলিশ পিস্টোরিয়াসের বাসায় ঢুকে সবকিছু এমন তছনছ অবস্থায় পেয়েছিল। বান্ধবীর সঙ্গে ঝগড়ার প্রমাণ হিসেবে ধূর্ত পিস্টোরিয়াস এমনটা সাজিয়েছেন বলে অনেকের অনুমান। কিন্তু কথা হলো, পিস্টোরিয়াসের পাহারাদার কুকুরগুলোও সে সময় ঘরে ছিল। কুকুরগুলো কোনো সাড়াশব্দ করল না কেন? ওয়েবসাইট। স্যালুটের মূল্যকী বিপাকেই না পড়লেন গিওর্গস কাতিদিস! এইকে এথেন্সের এই মিডফিল্ডারের গোলেই জিতেছিল গ্রিক ক্লাবটি। কিন্তু গোল উদ্যাপন করতে গিয়ে ফেঁসে যান কাতিদিস। নাৎসি কায়দায় দর্শকদের স্যালুট দিয়েছিলেন। এরপরেই ফেসবুক, টুইটারে তাঁর দিকে ধেয়ে আসে সমালোচনার বান। ২০ বছর বয়সী মিডফিল্ডার অবশ্য দাবি করেছেন উদ্যাপনটা উদ্দেশ্যপ্রণোদিত ছিল না, ‘আমি ফ্যাসিস্ট নই, আগে থেকে জানলে কখনোই এটা করতাম না।’ পরে ক্ষমাও চেয়েছেন এই আচরণের জন্য। তবে পার পাননি। আজীবনের জন্য নিষিদ্ধ হতে হয়েছে এই ফুটবলারকে। রয়টার্স। চিরসবুজ হেইঙ্কেস‘চিরসবুজ’ কোচ বললেই ভেসে ওঠে ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যালেক্স ফার্গুসনের মুখ। বায়ার্ন মিউনিখের কোচ ইয়ুপ হেইঙ্কেসের বয়সও ৬৮ হতে চলল। আগামী মৌসুমে বায়ার্নের কোচ হচ্ছেন পেপ গার্দিওলা। চারদিকে তাই গুঞ্জন, অবসর নিতে পারেন হেইঙ্কেস। কিন্তু বায়ার্ন কোচ এটি হেসে উড়িয়ে দিয়ে বলেছেন, এখনো তাঁর করার আছে অনেক কিছু। এই বয়সেও এত অনুপ্রেরণা পান কোত্থেকে? ‘যখন আমি ভাবি কনরাড অ্যাডেনয়্যার (জার্মানির সাবেক চ্যান্সেলর) ৭১ বছর বয়সেও অফিস করেছেন এবং এখন ৭৬ বছর বয়সী নতুন পোপ পেয়েছি আমরা, আমার মনে হয়, ৬৮ বছর বয়সেও আমি অনেক কিছু করতে পারি।’ ওয়েবসাইট।