অন্য কলাম
স্কাউট আকরামএকসময় দুর্দান্ত সব পেসার উঠে আসত পাকিস্তান থেকে। আকরাম-ওয়াকারের সময়ে কত প্রতিভাবান পেসার আন্তর্জাতিক আঙিনায় সুযোগই পাননি! সেই পাকিস্তানেই এখন পেসারদের খরা। প্রধান নির্বাচক ইকবাল কাশিম গত সপ্তাহে বলেছেন, ঘরোয়া ক্রিকেটেও রোমাঞ্চ-জাগানিয়া কোনো পেসার নেই। তবে ওয়াসিম আকরামের ধারণা, প্রতিভা আছে, তবে খুঁজে বের করতে হবে। নিজে থেকেই কাজটা করার ইচ্ছা জানিয়েছেন সাবেক অধিনায়ক। ধারাভাষ্য-কোচিংসূত্রে পাকিস্তানি আকরাম অনেকটাই ‘ভারতীয়’ হয়ে উঠছিলেন। সেই ভাবমূর্তি কাটাতেই হয়তো ফিরতে চাইছেন দেশের ক্রিকেটে! ওয়েবসাইট।বারোতেই!এখনো ইউরোপিয়ান টুরে খেলাই হয়নি তার। তবে খেলতে নামার আগেই ইউরোপিয়ান টুরের একটি রেকর্ড করে ফেলল ইয়ে উচেং নামের এক কিশোর গলফার। ইউরোপিয়ান টুরের একটি প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করেছে ইয়ে, মাত্র ১২ বছর বয়সে! এটাই হতে যাচ্ছে সবচেয়ে কম বয়সে ইউরোপিয়ান টুরে খেলার যোগ্যতা অর্জনের রেকর্ড। আগের রেকর্ডটিও ছিল এক চীনা কিশোর গুয়ান তিয়ানলাংয়ের (১৩ বছর)। ওয়েবসাইট।