অন্য কলাম
শোকের মধ্যে...ক্রীড়া প্রতিবেদক বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে ভেসে আসছিল উচ্চ স্বরে বাজানো গান। গানের ছন্দে মহড়া চলছিল স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের। এটা কাল দুপুরের কথা। বোঝার উপায় ছিল না দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোকের তৃতীয় দিন ছিল গতকাল! সদ্য প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান স্মরণে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। সেটি শেষ না হতেই ভাবগম্ভীর্য পরিবেশ হারিয়ে স্টেডিয়াম আঙিনায় যেন উৎসবের রং! ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে এবারও ২৬ মার্চ বঙ্গবন্ধু স্টেডিয়ামে শিশু-কিশোর কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে শোকের মধ্যে সাড়ম্বর মহড়া শোক দিবসের সংজ্ঞাটাই বদলে দিল!কর ফাঁকিরাজস্বখেলাপিদের বিরুদ্ধে জোরেশোরে অভিযান শুরু করেছিল ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)। তাদের পাতা জালে এবার ধরা পড়লেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রধান এন শ্রীনিবাসন। একটি-দুটি নয়, বিসিসিআই প্রধানের ১১টি বিলাসবহুল গাড়ি আটক করেছে সিবিআই। ১১টি গাড়িই নাকি রাজস্ব ফাঁকি দিয়ে কিনেছিলেন ইন্ডিয়া সিমেন্ট ও আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের মালিক শ্রীনিবাসন। এগুলোর জন্য মোটা অঙ্কের করই গুনতে হতো। এখন আদালতে যেতে হবে বিসিসিআই প্রধানকে। কারাদণ্ড না হোক, জরিমানা না দিয়ে হয়তো পার পাবেন না। ওয়েবসাইট। ফুয়েন্তেসের দাবিমামলার নানা পর্যায়ে বিস্ময়কর সব তথ্য দিচ্ছেন ইউফেমিয়ানো ফুয়েন্তেস। স্প্যানিশ এই চিকিৎসকের হাত ধরেই সাইক্লিংয়ের ইতিহাসে সবচেয়ে সূক্ষ্ম ডোপিংয়ের কারসাজি হয়েছে। বড় শাস্তির মুখে থাকা ফুয়েন্তেস জানিয়েছেন, অন্য খেলারও নামী কিছু খেলোয়াড়ের ‘চিকিৎসা’ করেছেন, রিয়াল মাদ্রিদও তাঁর ‘মক্কেল’ ছিল। তাদের কাছেও অনেক টাকা পান। এখন চাইছেন সেই বকেয়া টাকা। ফুয়েন্তেসের এমন দাবির পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, ঠিক কী কাজের বিনিময়ে রিয়ালের কাছে এই টাকা পান? উত্তর মেলেনি। রিয়ালের দাবি, এর আগে তাদের বিরুদ্ধে ছাপা হওয়া ডোপিং-সংক্রান্ত এক ভুল খবরের সাক্ষী হিসেবে আদালতে এসেছিলেন ফুয়েন্তেস। ওয়েবসাইট।