অন্য কলাম
ওয়ার্নের কথাপ্রথম বোলার হিসেবে টেস্টে ৭০০ উইকেটের মালিক শেন ওয়ার্নের ক্রিকেটপ্রজ্ঞাকে কোনোভাবেই অবজ্ঞা করা সম্ভব নয়। কিন্তু তাঁর ভবিষ্যদ্বাণী এমনভাবে ফলে যাবে সেটা বোধ হয় এই অস্ট্রেলীয় কিংবদন্তি নিজেও আশা করেননি। দিল্লি টেস্টের দ্বিতীয় দিন শেষে নিজের ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন। ওয়ার্ন বলেছিলেন, অস্ট্রেলিয়া গুটিয়ে যাবে ১৫৭ রানে, ভারতকে তাড়া করতে হবে ১৪৮ রানের লক্ষ্য। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া করতে পেরেছে ১৬৪, ওয়ার্নের পূর্বানুমানের চেয়ে মাত্র ৭ রান বেশি। ভারত জিতল ১৫৫ রান তাড়া করে। ওয়ার্নকে ক্রিকেটের মহাপণ্ডিত বলবেন, না জ্যোতিষী—সে সিদ্ধান্ত আপনার! ওয়েবসাইট। পাঁচবারে সৌভাগ্য?এর আগে চার-চারবার বিফল হয়েছে ইস্তাম্বুল। তবে এতেও দমছে না তুরস্কের প্রধান শহরটি। ‘রবার্ট ব্রুসে’র মতো আবারও নামছে অলিম্পিক আয়োজনের চেষ্টায়। ২০২০ অলিম্পিক আয়োজনের দাবি জানিয়েছে। আইওসির প্রতিনিধিদল ইস্তাম্বুলের সক্ষমতা যাচাই করে দেখতে এ মুহূর্তে শহরটাতেই আছে। এখনই নয়, সেপ্টেম্বরে বুয়েনস এইরেসের সভায় চূড়ান্ত হবে কারা পাবে অলিম্পিকের আয়োজনভার। ইস্তাম্বুলের প্রতিদ্বন্দ্বীরাও হেলাফেলা করার মতো নয় মোটেও, লড়তে হবে মাদ্রিদ ও টোকিওর সঙ্গে। সুযোগটা পেলে ইতিহাসই গড়ে ফেলবে ইস্তাম্বুল, এর আগে কোনো মুসলিমপ্রধান শহরে বসেনি অলিম্পিকের আসর। এএফপি।ভোট চুরি!হোসে মরিনহো আবার জোরালো কণ্ঠে দাবি করলেন, গতবার ফিফা বর্ষসেরা কোচ তিনিই হয়েছিলেন। কারসাজি করে ভিসেন্তে দেল বস্ককে এই পুরস্কার দিয়েছে ফিফা। ভোটার হিসেবে ফিফা সদস্যভুক্ত প্রতিটি দেশের জাতীয় দলের কোচ-অধিনায়কের পাশাপাশি একজন সাংবাদিক এই ভোট দেন। মরিনহোর অভিযোগ, তাঁকে ভোট দিয়েছেন এমন অনেক ভোটার পরে জানিয়েছেন, ভোটের ফল পাল্টে গেছে। মরিনহোকে দেওয়া তাঁদের ভোটটি লেখা হয়েছে দেল বস্কের নামে! এ নিয়ে খোলাখুলিই কথা বলেছেন মেসিডোনিয়ার অধিনায়ক গোরান পানদেভ। মরিনহোর দাবি, কেবল পানদেভ প্রকাশ্যে বলার সাহস পেয়েছেন। আরও অনেকে আছেন নাম বলতে চান না। এএফপি।