অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাদালের টোটকালাপাজে খেলা মানেই বলিভিয়ার সঙ্গে যোগ হয় উচ্চতা নামের অদৃশ্য প্রতিপক্ষ। আজই আর্জেন্টিনাকে সামলাতে হবে এই দুই প্রতিদ্বন্দ্বীকে। সেজন্য আটঘাট বেঁধেই নামছে সাবেলার দল। অক্সিজেন চেম্বার ব্যবহার করে লাপাজের পরিবেশে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার অনুশীলন করছে। বহনযোগ্য এই চেম্বারে আছে দুই মিটার উঁচু একটা প্লাস্টিকের দেয়াল। আছে একটা পাম্প যেটা ৯৯ শতাংশ বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে। আর্জেন্টিনা দলের আর যা-ই হোক, প্রস্তুতিতে ঘাটতি নেই। তবে এতসব বুদ্ধি কে বাতলেছেন জানেন? রাফায়েল নাদাল। স্প্যানিশ টেনিস তারকা তাঁর অভিজ্ঞতা থেকেই আর্জেন্টিনাকে দিয়েছেন টোটকা। ওয়েবসাইট। গতির নেশাএকজন ব্যাটসম্যান, আরেকজন উইকেটকিপার-ব্যাটসম্যান। তবে ক্রিকেট মাঠের বাইরে দুজনেরই প্রচণ্ড গতির নেশা। শচীন টেন্ডুলকার ভালোবাসেন গতিময় গাড়ি, মহেন্দ্র সিং ধোনি গতিময় বাইক। সেই নেশার টানেই কাল তাঁরা ছুটে গেলেন দিল্লির অদূরে ভারতের একমাত্র ফর্মুলা ওয়ান ট্র্যাকে। দুজনের সঙ্গী হয়েছিলেন আরও চারজন। ৫.১৪ কিমি লম্বা ট্র্যাকে ধোনি মনের সুখে ছুটিয়েছেন গত বছর কেনা ‘এক্স ১৩২ হেলক্যাট।’ টেন্ডুলকার চেপেছিলেন ওখানকারই এক কর্মকর্তার গাড়িতে। ইশান্ত শর্মা চালিয়েছেন তাঁর ‘অডি আর এক্স ৫’, স্পোর্টস কার চালিয়েছেন বিরাট কোহলিও। প্রজ্ঞান ওঝা ও অজিঙ্কা রাহানে ভাগ বসিয়েছেন ধোনির বাইক ও ইশান্তের গাড়িতে! ওয়েবসাইট।জিদান নয়, দেশম!১৯৯৮ বিশ্বকাপের কথা ভাবলেই চোখে ভাসে টেকো এক ফুটবলারের বিশ্বকাপ ট্রফিতে চুমু খাওয়ার ছবি। ফ্রান্সকে একমাত্র বিশ্বকাপ জেতানোর মূল কুশীলব বললে জিনেদিন জিদানের নামটাই নিতে হয়। কিন্তু একটু দ্বিমত আছে জিদানেরই সেই দলের সতীর্থ লিলিয়ান থুরামের। ফরাসি সাবেক ডিফেন্ডারের মতে ‘জিজু’ নয়, সেই দলের অধিনায়ক দিদিয়ের দেশমই ছিলেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ‘১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরোতে আমাদের দলে জিদানের মতো একজন জিনিয়াস ছিল। কিন্তু মূল লোক ছিল দেশম’—বলেছেন থুরাম। মধ্যমাঠের প্রাণভোমরা হিসেবে দুর্দান্ত ছিলেন দেশম। তাঁর নেতৃত্বও ছিল যুগান্তকারী। ওয়েবসাইট।