অন্য কলাম
ফটোগ্রাফার বোল্টলন্ডন অলিম্পিকে দৃশ্যটি অনেকেই দেখেছেন। ২০০ মিটারে জয়ের পর এক ফটোগ্রাফারের কাছ থেকে ক্যামেরা চেয়ে নিলেন উসাইন বোল্ট। তুলতে শুরু করলেন ছবি। জ্যামাইকান স্প্রিন্টারের ছবি তোলার দক্ষতা এবার সত্যিই কাজে লেগেছে। ইলেকট্রনিক সামগ্রী নির্মাতাপ্রতিষ্ঠান স্যামসাং তাদের এক বিশেষ মডেলের ক্যামেরার প্রচারণার জন্য বেছে নিয়েছে ১০০ ও ২০০ মিটারে বিশ্ব রেকর্ডধারী বোল্টকে। ক্যামেরার বাণিজ্যিক প্রচার-প্রচারণা ছাড়াও ট্র্যাকের রাজা বোল্ট ফটোগ্রাফার হতে আগ্রহী তরুণদের প্রশিক্ষণও দেবেন। ওয়েবসাইট।পেলের ছেলেএডসন বাবা পেলের প্রত্যাশা পূরণ করতে পারেননি। একে তো বাবার উল্টো পথে হেঁটে এডসন হয়ে গিয়েছিলেন গোলরক্ষক। তবে গ্লাভস হাতেও ব্রাজিলের হলুদ জার্সি গায়ে চাপানো দূরের কথা, ক্লাবের হয়েই মাঠে নামার তেমন সুযোগ পেতেন না। সান্তোসে ক্যারিয়ার শুরু করলেও বিভিন্ন ক্লাব ঘুরে দীর্ঘ নয় বছরে খেলতে পেরেছেন মাত্র ২০টি ম্যাচ! এবার পিতার অপূর্ণ স্বপ্নপূরণের ভার নিয়েছে আরেকজন। পেলের সেই সান্তোসের হয়েই মাঠে নামার অপেক্ষায় ব্রাজিল-কিংবদন্তির আরেক ছেলে জসুয়া। সান্তোসের হয়ে এক অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে খেলতে যাচ্ছে তাঁর ১৬ বছর বয়সী ছেলে। ওয়েবসাইট। লাল কার্ডখেলোয়াড়কে কার্ড দেখানোর হাজারটা কারণই আছে। তাই বলে বদলি হিসেবে মাঠ থেকে উঠে আসতে গিয়ে লালকার্ড! গত রোববার এই অভিজ্ঞতাই হলো ক্লারেন্স সিডর্ফের। সিডর্ফ এখন খেলেন ব্রাজিলের বোটাফোগোতে। গত ম্যাচে মাঠ ছেড়ে বেরিয়ে আসছিলেন। কিন্তু বেঞ্চ ছিল মাঠের অন্য প্রান্তে। বেরিয়ে আসতে অনেক সময় নিচ্ছিলেন। রেফারি মাঠের নিকটবর্তী অংশে বেরিয়ে যেতে বলেন যেন সময় নষ্ট না হয়। সিডর্ফ নির্দেশ অমান্য করেন দুবার। দুবার দুই হলুদ কার্ড! বেঞ্চে এসে বসলেন যখন, সিডর্ফের নামের পাশে আস্ত একটা লালকার্ড! ওয়েবসাইট।