অন্য কলাম
দ্বিতীয় ইনিংসএক বছর হয়ে গেল জাতীয় দলের বাইরে। দেওধর ট্রফির ফাইনালের ঘরোয়া ওয়ানডেতেও মাত্র ৬ রানে আউট হয়েছেন এই সেদিন। তার পরও ইউসুফ পাঠান জীবনের সবচেয়ে আনন্দময় সময়ই পার করছেন নিশ্চিত! সদ্যই যে জীবনের ময়দানে বিয়ে নামের এক ২২ গজি উইকেটে নেমেছেন। জুটি বেঁধেছেন আফরিন নামের সুকন্যার সঙ্গে। গতকাল মুম্বাইয়ে বিয়ে করেছেন ভারতীয় অলরাউন্ডার। জাঁকজমক আয়োজনে, নানা অঙ্গনের তারকায় মুখরিত ছিল সেই আয়োজন। আফরিন পেশায় ফিজিওথেরাপিস্ট। ইনজুরিতে পড়লে আর টেনশন নেই পাঠান ভাইদের বড়জনের! তা ছাড়া বউভাগ্য তাঁকে আবার দলে ফেরায় কিনা, সেটিও এখন দেখার। ওয়েবসাইট। গ্রেপ্তারবাবার কাজ সন্তানদের গর্বিত করে। আবার উঁচু মাথাটা হেঁটও হয়। ইংল্যান্ডের নেভিল ভাইদের ক্ষেত্রে ঘটল দ্বিতীয়টাই। ইংল্যান্ড জাতীয় দলের সাবেক দুই ফুটবলার গ্যারি নেভিল ও ফিল নেভিলের বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, এক মহিলাকে যৌন হয়রানি করেছেন ৬৩ বছর বয়সী নেভিল নেভিল। ঘটনাটা নাকি ঘটেছে গত শনিবার সকালে। তদন্তের স্বার্থে গত রোববারই নেভিল নেভিলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনার শিকার মহিলা প্রাপ্তবয়স্ক বলেই মনে করছে পুলিশ। ক্রিকেটার এবং ইংলিশ ফুটবল ক্লাব বেরির সাবেক পরিচালক নেভিল নেভিল একসময় কাজ করেছেন দুই বিখ্যাত ফুটবলার ছেলের এজেন্ট হিসেবেও। এএফপি।কারণ লেজারজিতলে তো বটেই, ড্র করতে পারলেও স্বাগতিক ব্রাজিলের পর প্রথম দল হিসেবে ২০১৪ বিশ্বকাপের টিকিট পেয়ে যেত জাপান। কিন্তু পরশু তারা জর্ডানের কাছে হেরে গেছে ২-১ গোলে। হতাশ জাপান ময়নাতদন্তে ব্যর্থতার কারণ হিসেবে একটা ‘কারণ’ই আবিষ্কৃত করেছে, তাদের দুজন খেলোয়াড়কে লক্ষ্যবস্তু বানিয়ে চোখে লেজার রশ্মি ফেলেছে জর্ডানের সমর্থকেরা। ব্লু সামুরাইদের দাবি, দর্শকদের লেজারের কারণেই দ্বিতীয়ার্ধে ইয়াসুহিতো এন্ডো পেনাল্টি মিস করেন। গোলরক্ষক ইজি কাওয়াসিমাও নাকি জর্ডান সমর্থকদের লক্ষ্যবস্তু ছিলেন। এ নিয়ে ফিফার কাছে অভিযোগ করবে বলেও জানিয়েছে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন। তবে এর আগেই জেএফএর অভিযোগ অস্বীকার করেছে জর্ডান। রয়টার্স।