অন্য কলাম
বার্সাকে টপকে...বার্সেলোনার লা মেসিয়ার নামটা এখন প্রায় সারা বিশ্বেই পরিচিত। মেসি, জাভি, ইনিয়েস্তাদের স্মৃতিধন্য এই একাডেমি জন্ম দিয়েছে আরও অনেক বিখ্যাত ফুটবলারের। তবে বার্সাকে এবার টেক্কা দিল আয়াক্স আমস্টারডাম। সুইডেনভিত্তিক সিআইইএসের জরিপ বলছে, ইউরোপের বিভিন্ন লিগে সবচেয়ে বেশি খেলোয়াড় তুলেছে আয়াক্সের যুব একাডেমি। ৩১ লিগে খেলছে এই একাডেমির ৬৯ জন খেলোয়াড়। ডি ইয়ং, ফন ডার ভার্ট, স্নাইডারদের উত্থান এই ডাচ ক্লাবে খেলেই। আয়াক্সের পর সার্বিয়ার পার্টিজান বেলগ্রেড ও ক্রোয়েশিয়ার হাজদুক স্প্লিট। বার্সা আছে চারে। ১৫ থেকে ২১ বছর বয়সীদের যাঁরা অন্তত তিনটি মৌসুম কোনো ক্লাবে কাটিয়েছে, ধরা হয়েছে তাঁদেরই। রয়টার্স। তবু খুশি৩২ সপ্তাহ পর কদিন আগেই শীর্ষস্থানটা খুইয়েছেন টাইগার উডসের কাছে। ররি ম্যাকইলরয়ের সময়টা খুব ভালো যাওয়ার কথা নয়। কিন্তু রাজ্যপাট হারিয়েও কোনো খেদ নেই, বরং খুশিই নাকি হয়েছেন আইরিশ গলফার। কারণটাও ব্যাখ্যা করেছেন, ‘আমার মনে হয়, আমি যখন মাস্টার্সে খেলতে যাব, তখন আলোটা আমার ওপর থাকবে না। ওর (উডসের) চেয়ে আমি একটু আড়ালেই থাকব। এক অর্থে তাই এক নম্বর জায়গাটা হারানো খুব খারাপ নয়। আপনি বলতে পারেন আমি খুশিই।’ দুই সপ্তাহ পরই পরের মাস্টার্স ওপেনটা জিতলেই আবার ফিরে পারবেন শীর্ষস্থান। ওয়েবসাইট। প্রেমিকা-ভাগ্যকথায় বলে, বউভাগ্য। এখন দেখা যাচ্ছে, প্রেমিকা-ভাগ্য বলেও একটা ব্যাপার আছে! ইতালিতে পা রাখার পর থেকে মারিও বালোতেল্লি যেন অনেক পরিণত, সুস্থির। এর ইতিবাচক প্রভাব পড়েছে খেলায়ও। গোল পাচ্ছেন নিয়মিত। এসি মিলানের ইতালিয়ান স্ট্রাইকার জানালেন, এই বদলে যাওয়ার কৃতিত্ব তাঁর নতুন প্রেমিকা ফ্যানি নেগুয়েশার। ‘হ্যাঁ, আমি প্রেমে পড়েছি। ও খুবই দৃঢ়চেতা, আত্মবিশ্বাসী আর সহূদয়। খুব কম সময়ের মধ্যেই সে আমার সঙ্গে মানিয়ে নিয়েছে। এমন কেউ হলে আমি সারা জীবন তার সঙ্গে কাটাতে পারি’—বলেছেন বালোতেল্লি। অবশ্য আগের প্রেমিকার সঙ্গে বেশি দিন সম্পর্ক টেকেনি। দেখা যাক, এবার কী হয়। ওয়েবসাইট।