অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলের ডাকবর্তমান ডব্লুবিসি ওয়েল্টারওয়েট চ্যাম্পিয়ন। কিন্তু এমনও হতে পারে, বক্সিং গ্লাভস শিকেয় তুলে বরার্ট গুয়েরেরো আগামী চার বছর পচে মরলেন জেলখানায়! ইঙ্গিত সে রকমই। বেআইনিভাবে নিজের পিস্তলটি সরিয়ে নেওয়ার পরিকল্পনার অভিযোগে পরশু নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে গুয়েরেরোকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ছেড়েও দিয়েছে। ১৪ মে আদালতে শুনানি। কুইন্সের অ্যাটর্নি রিচার্ড এ ব্রাউন জানান, দোষী প্রমাণিত হলে চার বছরের জেল হতে পারে। পিস্তলটি গুয়েরেরোর লাইসেন্স করাই, ক্যালিফোর্নিয়ার বাড়ির জন্য। কিন্তু এটা নাকি লাস ভেগাসে নেওয়ার পরিকল্পনা করছিলেন, যা বেআইনি। ওয়েবসাইট।প্লাতিনির ‘না’গোললাইন-প্রযুক্তি চালু করার কথা ফিফা ভাবছে অনেক দিন ধরেই। তবে এটির বিরোধী মতও আছে অনেক। খোদ উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিই আছেন বিরোধী পক্ষের পুরোভাগে। প্লাতিনির মতে, এই প্রযুক্তি স্রেফ অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়। তাই চ্যাম্পিয়নস লিগে এটি চালু করার কোনো পরিকল্পনা নেই উয়েফার। সব স্টেডিয়ামে এটা চালু করতে হলে অতিরিক্ত ৫ কোটি ৪০ লাখ ইউরো খরচ হবে উয়েফার। অথচ পাঁচজন রেফারি দিয়ে দিব্যি কাজ চালিয়ে নেওয়া যাচ্ছে। গোললাইন-প্রযুক্তির চেয়ে ফুটবলারদের প্রশিক্ষণেই এই টাকা ব্যয় করা ভালো বলে মনে করেন ফরাসি কিংবদন্তি। রয়টার্স। শর্ত সাপেক্ষে...‘ফেদেরারের মতো’ খেলার ধরন এই তুলনাটা অনেক আগেই এনে দিয়েছে। গ্রিগর দিমিত্রোভ নিজেকে উজ্জীবিত করার দাওয়াই পেয়ে গেলেন আরও। যুক্তরাষ্ট্রের সাবেক টেনিস কিংবদন্তি ইভান লেন্ডলের ভবিষ্যদ্বাণী, বিশ্বের এক নম্বর খেলোয়াড়ও হতে পারবে দিমিত্রোভ। অবশ্য অ্যান্ডি মারের বর্তমান কোচ লেন্ডল ভবিষ্যদ্বাণীটা করেছেন একটা শর্ত সাপেক্ষে। বলেছেন বুলগেরিয়ান তরুণ এক নম্বর হতে পারবে, তবে তাকে ফিট থাকতে হবে। লেন্ডলের যুক্তি, তার শিষ্য মারে এখন যে মেজর শিরোপাগুলোর বড় দাবিদার, তার মূলে ফিটনেসের উন্নতিই। ২১ বছর বয়সী দিমিত্রোভ ৩২ নম্বরে। লেন্ডলের অনুপ্রেরণা নিশ্চয়ই সাফল্যক্ষুধাটা আরও বাড়িয়ে দেবে। ওয়েবসাইট।