অন্য কলাম
বাফুফের কাণ্ডক্রীড়া প্রতিবেদক চার দলের কোচ-অধিনায়ককে নিয়ে সংবাদ সম্মেলন। তাঁদেরই কিনা বসার জায়গা নেই! অথচ স্বাধীনতা কাপের আজকের সেমিফাইনালের জন্য গতকাল ফুটবল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কোচ-অধিনায়কই ছিলেন মূল চরিত্র। পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী দলবল নিয়ে সংবাদ সম্মেলনে আসার পর দেখা গেল, সব চেয়ারই দখল। প্রথমেই বক্তব্য দিতে আসা শেখ জামালের কোচ-অধিনায়ক বিব্রত হলেন। খানিক বাদে তাঁদের বসার ব্যবস্থা হলো অন্যদের তুলে। বাফুফের সংবাদ সম্মেলন মানেই এমন কাণ্ড হররোজ ঘটছে। প্রয়োজন না হলেও অনেকে এসে বসে পড়েন টিভিতে চেহারা দেখাতে। আসল লোকেরাই অপাঙেক্তয় হয়ে পড়েন বাফুফের ঔদাসীন্য আর টিভি-প্রীতির কারণে!লোপেজীয় আক্রাআইপিএলের রোশনাই বাড়াতে আমন্ত্রণ জানানো হয়েছিল জেনিফার লোপেজকে। গায়িকা-নায়িকা বহুগুণে গুণান্বিতা লোপেজ রাজিও হয়েছেন আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে আসতে। কিন্তু তাঁর সম্মতির শর্ত শুনে উদ্যোক্তারা একদমই খুশি হতে পারেননি! কারণ লোপেজ যে হেঁকে বসেন আকাশছোঁয়া মূল্য। শুধু টাকা হলেই কথা ছিল না, ৪৩ বছর বয়সী হলিউড তারকার ছিল আরও কিছু বায়নাক্কা। ব্যক্তিগত জেট বিমান দিতে হবে, কয়েক ডজন হোটেল রুম ছেড়ে দিতে হবে সঙ্গী-সাথিদের জন্য। লোপেজকে তাই শেষ পর্যন্ত আনছেন না আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্যোক্তারা। তবে লোপেজের মুখপাত্র জানিয়েছেন অন্য কথা। এই সময় অ্যালবামের রেকর্ডিংয়ের ব্যস্ততার কারণেই নাকি ভারতে আসতে রাজি হননি তিনি। ওয়েবসাইট।বিভীষণ মরিনহোবার্সেলোনাকে রুখে দেওয়ার মন্ত্র এখন তিনিই ভালো জানেন। তাঁর দলের বিপক্ষে গত পাঁচ ম্যাচে জিততে পারেনি বার্সা। এক সপ্তাহের মধ্যে বার্সাকে দু-দুবার হারানোর কৃতিত্বও আছে তাঁর। সেই হোসে মরিনহোই নাকি ছক কেটে দিচ্ছেন পিএসজিকে—কীভাবে কী করলে হেরে যাবে বার্সা! এই খবর অবিশ্বাস করাও যাচ্ছে না। খবরটা যে দিয়েছে লেকিপ। সর্বশেষ যে ম্যাচগুলোতে রিয়াল মাদ্রিদ বার্সার বিপক্ষে সাফল্য পেয়েছে, তার ভিডিও ফুটেজ মরিনহো পিএসজিকে দিয়েছেন বলেই দাবি ফরাসি প্রভাবশালী ক্রীড়া দৈনিকটির। দেখাই যাক...। ওয়েবসাইট।