অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেলেপুত্রের দায়এক ভাই পারেননি। পারেননি বলেই চাপটা আরও বেশি করে পড়ছে তাঁর ওপর। সান্তোসে যোগ দেওয়ার পর পেলের কনিষ্ঠ পুত্র জশুয়া বলেছেন, দায়িত্বের চাপটা তিনি টের পেতে শুরু করেছেন এরই মধ্যে, ‘এটা অবশ্যই দারুণ কিছু, তাই নয় কি? কেবলই আমার ক্যারিয়ার শুরু হলো। এটা অনেক বড় একটা দায়িত্ব। আমি ইতিবাচক দিকগুলোই বেশি করে ভেবে এটাকে সম্ভাব্য সেরা উপায়েই সামলেছি। অনেকেই বাবা সম্পর্কে অনেক কিছুই বলছে। কিন্তু এর সবই যে বুঝতে পারছি, তাও কিন্তু নয়। এসব আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। তিনি একজন আদর্শ, সব সময়ই তা থাকবেন।’ ওয়েবসাইট। এবির বিয়েপরিচয় হয়েছিল ছয় বছর আগে। তবে ড্যানিয়েলে সোয়ার্টকে এবি ডি ভিলিয়ার্স প্রেমের প্রস্তাবটা দিয়েছিলেন গত বছর আইপিএলের সময়। তাজমহলে নিয়ে গিয়ে রীতিমতো সিনেমার স্টাইলে, হাঁটু গেড়ে দুই হাত জোড় করে। বছর ঘুরে যখন আরেক আইপিএল সামনে, সোয়ার্টকে জীবনের আরও কাছে টেনে নিলেন দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক। গত পরশুই বিয়ে করে ফেলেছেন তাঁরা। ডি ভিলিয়ার্স অবশ্য মধুচন্দ্রিমার সময় বেশি পাচ্ছেন না। শিগগিরই টাইটানসের হয়ে জাতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের সেমিফাইনালে নামতে হচ্ছে তাঁকে। যদি তাঁর দল ফাইনালে উঠে যায়, ৪ এপ্রিল আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে তাঁকে পাবে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওয়েবসাইট।তারুণ্য-রহস্যকেউ বলবে, রায়ান গিগসের বয়স চল্লিশ চলছে! চল্লিশে চালশে—এই ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে খেলেই চলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। অবসরের কথা মুখেও আনেন না। আনবেন কেন, গিগসের খেলতে তো কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু কী এই রহস্য তাঁর চিরতারুণ্যের? সেই রহস্য ফাঁস করলেন মিক ক্লেগ। ক্লেগ ইউনাইটেডে স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। কাছ থেকে দেখেছেন নিজের ফিটনেস ধরে রাখতে কী পরিমাণ পরিশ্রম করেছেন ওয়েলসের এই মিডফিল্ডার। ক্লেগের দাবি, গিগসের ফিটনেস ধরে রাখতে সবচেয়ে বেশি সাহায্য করেছে পিংপং, মানে টেবিল টেনিস! ওয়েবসাইট।