অন্য কলাম
মরিনহোর জন্যপেশাদার ফুটবলের কঠিন ভুবনে আবেগের জায়গা সামান্যই। কোচরা এই আছেন, এই নেই। ফুটবলাররাও অনিশ্চিত পথের যাত্রী। ব্যক্তিগত সম্পর্ক এখানে ঠুনকো। তার পরও গড়ে ওঠে কিছু হূদয়ের সম্পর্ক। হোসে মরিনহোর সঙ্গে যেমন হয়েছিল চেলসির ফুটবলারদের। ২০০৭ সালের ২০ সেপ্টেম্বর, মরিনহোর বিদায়ের সকালটা ভুলতে পারেন না সেই সময়ের কেউই। চেলসির অনুশীলন মাঠের পরিবেশ ছিল শেষকৃত্যানুষ্ঠানের মতো। সবাইকে এক এক করে বুকে টানছিলেন মরিনহো। দ্রগবা এসেই জড়িয়ে ধরে কান্না শুরু করলেন শিশুর মতো। চ্যাম্পিয়নস লিগে মরিনহোর দলের মুখোমুখি হওয়ার আগে দ্রগবা বলছেন, ‘মরিনহোর জন্যই আজ আমি দ্রগবা।’ ওয়েবসাইট।পুরোনো পাপপাপটা পুরোনো। সেই আট বছর আগের। কিন্তু মুক্তি নেই। ২০০৪ অলিম্পিকের হ্যামার থ্রোতে সোনাজয়ী রাশিয়ান ক্রীড়াবিদ ওলগা কুজেনকোভাকে তাই পেতে হচ্ছে শাস্তি। ২০০৫ অ্যাথলেটিকস বিশ্ব চ্যাম্পিয়নশিপে দেওয়া নমুনায় এত দিন পরে এসে ধরা পড়েছে মাদকের অস্তিত্ব। পারফরম্যান্স-বর্ধক ড্রাগ নিয়েছিলেন কুজেনকোভা। দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। অবশ্য নিষেধাজ্ঞার মেয়াদটা কার্যকর করা হয়েছে ২০০৫ থেকে ২০০৭ পর্যন্ত। এ সময় তাঁর জেতা সবকিছুই কেড়ে নেওয়া হবে। একটুর জন্য বেঁচে গেছেন। অলিম্পিক পদকটা আপাতত অক্ষতই থাকছে। এএফপি। টিকিটকী বৈপরীত্য! টিকিটের মূল্য মাত্র ২০ টাকা রেখেও দর্শকের অভাবে ধুঁকছে বাংলাদেশের ফুটবল। আর ওদিকে চ্যাম্পিয়নস লিগে একটি ম্যাচ টিকিটের জন্য বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ টাকাও খরচ করতে রাজি ফরাসিরা। গত পরশু পিএসজি-বার্সেলোনা ম্যাচ নিয়ে উন্মাদনা এতটাই ছিল যে বিখ্যাত নিলাম সাইট ই-বেতে একটি টিকিটের জন্য ১৪০০ ইউরো পর্যন্ত দাম হাঁকেন ক্রেতারা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগটি দেখতে টিকিটের জন্য আবেদন করেছিল প্রায় ১০ লাখ দর্শক। কিন্তু মাঠের ধারণক্ষমতা ছিল মাত্র ৪৫ হাজার। তাই টিকিট ছাড়ার কিছুক্ষণের মধ্যেই বিক্রি হওয়া সারা। টিকিট নিয়ে কলোবাজারিও হয়েছে। এএফপি।