অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পরসিক লেন্ডলক্যারিয়ারে ৮টি গ্র্যান্ড স্লাম জিতেছেন। র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন ২৭০ সপ্তাহ। কিন্তু সাবেক এই টেনিস তারকা ইভান লেন্ডলের মধ্যেই লুকিয়ে ছিল শৈল্পিক রসবোধ, শিল্পের প্রতি ভালোবাসা! তাঁর মনের অজানা সেই দিকটাই জানা গেল এবার। চেক প্রজাতন্ত্রের বিখ্যাত চিত্রকর আলফনস মুচা তাঁর অন্যান্য চিত্রকর্মের পাশাপাশি ১১৯টি পোস্টার এঁকেছিলেন। মুচা মারা যান ১৯৩৯ সালে। বিস্ময়কর হলেও সত্যি, মুচার সেই ১১৯টি দুর্লভ পোস্টারের ১১৬টিই সংগ্রহ করেছিলেন লেন্ডল। প্রাগের মিউনিসিপ্যাল হাউসে দুর্লভ সেই পোস্টারগুলোরই প্রদর্শনী করছেন লেন্ডল। গতকাল শুরু হওয়া লেন্ডলের এই প্রদর্শনী চলবে জুলাইয়ের শেষ পর্যন্ত। ওয়েবসাইট।কার্টুন টেন্ডুলকারতাঁকে ক্রিকেট মাঠে দেখেছেন বহু রূপে, বিজ্ঞাপনচিত্রে দেখেছেন নানা চরিত্রে। এবার দেখবেন শচীন টেন্ডুলকারের কার্টুন! মাস্টার্স ব্লাস্টার নামের একটি থ্রি-ডি টিভি অ্যানিমেশন ধারাবাহিকে টেন্ডুলকার থাকছেন নিজের চরিত্রেই। অ্যাকশন, কমেডি ও অ্যাডভেঞ্চার ধারাবাহিকটিতে টেন্ডুলকারের চরিত্র একটি ক্রিকেট ক্যাম্পের প্রধান। ইন্টারন্যাশনাল ট্রেনিং অব ক্রিকেট হিরোস সারা বিশ্বের ১২ জন তরুণ ক্রিকেটারকে বাছাই করে তাঁদের মেন্টর নিয়োগ দেয় টেন্ডুলকারকে। এই বাহিনীর সঙ্গে থাকছে একটি কুকুরও। সাবেক অস্ট্রেলিয়ান অফস্পিনার পিটার টেলর থাকবেন আরেকটি ক্যাম্পের প্রধান হিসেবে। এরপর লড়াই হবে দুই দলের। কোন চ্যানেলে ২৬ পর্বের ধারাবাহিকটি দেখানো হবে, সেটি অবশ্য ঠিক হয়নি। ওয়েবসাইট।