অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্যাখ্যানবার্সেলোনার বিখ্যাত ১০ নম্বর জার্সিটায় কাঁচির পোঁচ দিলে কাতালুনিয়া ও আর্জেন্টিনায় প্রতিক্রিয়া কেমন হবে, সেটি কেন আঁচ করতে পারবেন না ইরিনা শায়াক! গ্রিসে এমটিভির অনুষ্ঠানে এক সাংবাদিক এক হাতে কাঁচি, আরেক হাতে মেসির জার্সি নিয়ে আসতেই উদ্দেশ্যটা বুঝে গেলেন রোনালদোর মডেল বান্ধবী। সুকৌশলে এড়িয়ে গেলেন মেসির জার্সি কাটার আহ্বান। খেলার মাঠে রোনালদোর তীব্র প্রতিদ্বন্দ্বী, কিন্তু মেসি বড় তারকাও বটে। পেশাদারি শ্রদ্ধাবোধ তো আছেই, তা ছাড়া বিতর্কে কেন যাবেন? ইরিনাই যেন সহবত শেখালেন ওই সাংবাদিককে। ওয়েবসাইট। বস্কের চাওয়াতাঁর বেশির ভাগ শিষ্য খেলে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদে। তা ছাড়া তিনি তো স্পেন জাতীয় দলের কোচ। ভিসেন্তে দেল বস্ককে তাই প্রশ্নটা করার দরকারই ছিল না। এটা তো জানা কথাই, তিনি চান, এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হয়ে যাক আরেকটি এল ক্লাসিকো! দেল বস্কের দাবি, এমনটা নাকি সবাই-ই চাইছে, ‘সবাই চাইছে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের মধ্যেই ফাইনালটা হোক। তা হলে এটা হবে দুর্দান্ত এক ফাইনাল। স্প্যানিশ ফুটবলের জন্যও তা হবে দারুণ এক মাইলফলক।’ নতুন সহস্রাব্দের ১৩টি চ্যাম্পিয়নস লিগ শিরোপার পাঁচটিই জিতেছে কোনো না কোনো স্প্যানিশ দল। ওয়েবসাইট। কৃষকদের আইপিএলআইপিএলের উত্তেজনায় শামিল হওয়ার সুযোগ পাচ্ছেন কৃষকেরাও। সেই সুযোগ করে দিচ্ছে আইপিএলের স্পনসর কোম্পানি পেপসিকো। কোমল পানীয়র কোম্পানিটি এবারই প্রথমবারের মতো টাইটেল স্পনসর হয়েছে আইপিএলের। কোম্পানিটি ভারতের ৯টি রাজ্যে ২৪ হাজার কৃষক নিয়েও কাজ করছে। তাদেরই মধ্যে পশ্চিম বাংলা, পাঞ্জাব, মহারাষ্ট্র ও রাজস্থানের ১০০ জন কৃষককে সরাসরি মাঠে বসে আইপিএল দেখানোর ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পেপসিকো। এর মধ্যে পশ্চিম বাংলার ৫০ জন কৃষক সুযোগ পাচ্ছেন ইডেনে নিজেদের শহরের দল কলকাতা নাইট রাইডার্সের জন্য গলা ফাটানোর। ওয়েবসাইট।