অন্য কলাম
অ্যাশেজের অপেক্ষাঅ্যাশেজের জন্য তর সইছে না জেমস অ্যান্ডারসনের। ব্যাকুল হওয়ারই কথা। এটা এমন এক দ্বৈরথ, যার জন্য শুধু ইংলিশ নয়; অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও উন্মুখ হয়ে থাকেন। অ্যাশেজ যে তাদের জন্য মর্যাদার লড়াই। অ্যান্ডারসন নিশ্চয়ই ব্যাকুল হয়ে আছেন বল হাতে আগুন ঝরাতে। না, এখানে একটু সংশোধনী আছে। বল হাতে আগুন তো ঝরাতে চানই, ইংলিশ পেসারের ব্যাকুলতার আসল কারণ অন্যখানে। অ্যাশেজ মানে যে মুখ দিয়েও কথার তুবড়ি ছোটানো। ক্রিকেটীয় ‘খিস্তিখেউর’ করাও। স্লেজিংয়ের মজা অ্যান্ডারসন নাকি সবচেয়ে বেশি পান অ্যাশেজেই। ওয়েবসাইট। বেফাঁস টুইটফেসবুক-টুইটারে যেকোনো বিষয়ে আপনি আপনার মত দিতেই পারেন। তবে সাবধান, বেফাঁস কিছু বলে পার পাওয়ার সুযোগ কিন্তু নেই। ব্যাপারটা এখন ভালোই টের পাচ্ছেন আইরিশ অলরাউন্ডার জন মুনি। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের মৃত্যুর পর মুনি টুইট করেছিলেন, তাঁর আশা থ্যাচারের মৃত্যুটা কষ্টদায়ক ও বিলম্বিত হয়েছে। টুইট করার পরই বুঝতে পারেন, কাজটা ঠিক হয়নি। তাই মুছে ফেলে অনুসারীদের কাছে ক্ষমাও চান। কিন্তু গুলিটা বন্দুক থেকে বেরোনোর পর কী আর করবেন! ক্রিকেট আয়ারল্যান্ড ‘আচরণবিধি লঙ্ঘনের দায়ে’ তিন ম্যাচ নিষিদ্ধ করেছে মুনিকে। ওয়েবসাইট।