অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপত্তিব্যাটে অনেক দিন ধরেই রানখরা। বীরেন্দর শেবাগ ব্যর্থতার নজির দিলেন আরও একটা ক্ষেত্রে। ভারতের বিস্ফোরক ওপেনার গিয়েছিলেন মানুষকে ট্রাফিক আইন শিক্ষা দিতে। কিন্তু মিশন সফল হয়নি। সেজন্য অবশ্য শেবাগকে ঠিক দায়ী করা যায় না। সংবাদকর্মীরা অমন হুমড়ি খেয়ে পড়বেন তা কে জানত! শুধু শেবাগ একা নন, ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করার ওই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন আশিস নেহরা ও নমন ওঝাও। কিন্তু তাঁরা ইন্ডিয়া গেটে পৌঁছে কাজ শুরুর কয়েক মিনিট পরই সাংবাদিকেরা ঝাঁপিয়ে পড়েন। ব্যস, প্রথমে নেহরা ও ওঝা গাড়ি নিয়ে কেটে পড়েন। তাঁদের অনুসরণ করেন শেবাগও। যাওয়ার আগে অবশ্য সাংবাদিকদেরও দু-এক ছবক শুনিয়েছেনও। ওয়েবসাইট।বায়ার্নের পার্টি২৫ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। তারও এক সপ্তাহ পর ১ জুন ফাইনাল জার্মান কাপের। মহাগুরুত্বপূর্ণ ওই দুটি ম্যাচের আগে এ রকম একটা ‘পার্টি’ দেওয়াটা কি ঠিক হচ্ছে? মনোযোগ অন্যদিকে সরে যাওয়ার একটা ভয় অবশ্য আছে। তবে বায়ার্ন মিউনিখ মনে করছে, এতে বরং লাভই হবে। মানসিকভাবে চাঙা থাকবেন খেলোয়াড়েরা। তা ছাড়া দুই মৌসুম পর ধরা দিয়েছে লিগ শিরোপা। বায়ার্ন তাই লিগ শিরোপার জয় উদ্যাপন করতে আয়োজন করতে যাচ্ছে বিশাল এক পার্টির। শিরোপা নিশ্চিত হয়েছে গত ৬ এপ্রিল। তবে চ্যাম্পিয়নের স্মারক ট্রফিটা তারা হাতে পাবে আগামী শনিবার অগসবুর্গের বিপক্ষে শেষ ম্যাচের দিন। পার্টিটাও সেদিন। ট্রফি ছাড়া কি উদ্যাপন হয়! এএফপি।