অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেকহাম আসছেবেকহাম-ভক্তদের জন্য সুখবর। বেকহামের খেলা আর দেখা যাবে না বলে আফসোসের কিছু নেই। আর দু-তিনটি বছর অপেক্ষা করুন। বেকহাম আসছেন! না, ডেভিড বেকহাম তো আর ফিরতে পারছেন না পেশাদার ফুটবলে, তবে ব্রুকলিন বেকহামকে হয়তো কয়েক বছরের মধ্যেই দেখা যাবে। সদ্যই অবসর নেওয়া ইংলিশ তারকার বড় ছেলে, ১৪ বছর বয়সী ব্রুকলিন ইংলিশ ক্লাব কিউপিআরের একাডেমিতে অনুশীলন করছে। বেকহাম সিনিয়র নিজেও কিন্তু ১৪ বছর বয়সেই যোগ দিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে। ব্রুকলিন অবশ্য আনুষ্ঠানিকভাবে কিউপিআরে যোগ দেয়নি। কেবল অনুশীলনই করছে। তবে এরই মধ্যে বাজিকরেরা বাজি ছেড়েছেন ব্রুকলিনকে ইংল্যান্ড দলে দেখা যাবে—এই নিয়ে! রয়টার্স। মুরগিভাজাটাইগার উডসকে ‘ফ্রায়েড চিকেন’ খাওয়াতে চেয়ে ভালো ঝামেলাতেই পড়েছেন সার্জিও গার্সিয়া। মঙ্গলবার ইউরোপিয়ান ট্যুর অ্যাওয়ার্ড নাইটে গার্সিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল পরের মাসের ইউএস ওপেনে উডসকে নৈশভোজে আমন্ত্রণ জানাবেন কিনা। স্প্যানিশ গলফার বলেছিলেন, ‘উডসকে আমরা প্রতিরাতেই পাব, ওকে আমরা ফ্রায়েড চিকেন পরিবেশন করাব।’ যুক্তরাষ্ট্রে ‘ফ্রায়েড চিকেন’কে অনেক সময় আফ্রিকান-আমেরিকানদের প্রতি বর্ণবাদের প্রতীক মনে করা হয়। দাসপ্রথা নিষিদ্ধ হওয়ার আগে মনে করা হয় মুরগিই ছিল প্রধান খাবার। টুইটারে এর কড়া জবাব দিয়েছেন উডস, গার্সিয়ার সমালোচনাও হচ্ছে অনেক। গার্সিয়া অবশ্য মন্তব্যটাকে স্রেফ কৌতুক দাবি করে ক্ষমা চেয়েছেন। রয়টার্স।