অন্য কলাম
গাওয়ারের ঘাঅ্যাশেজের আগে কথার তির ছোড়াছুড়ি হবে না, তা কি হয়? কিন্তু ডেভিড গাওয়ার যে রীতিমতো গ্রেনেড ছুড়লেন! ইংল্যান্ডের রেডিও টাইমস সাবেক এই ইংলিশ ব্যাটসম্যানকে প্রশ্ন করেছিল, অ্যাশেজের এই দ্বৈরথ আসলে দুই দেশের সাংস্কৃতিক দ্বন্দ্ব কি না। অস্ট্রেলিয়ানদের রীতিমতো ধুয়ে দিয়ে গাওয়ার বললেন, ‘সাংস্কৃতিক দ্বন্দ্ব কীভাবে হবে? অস্ট্রেলিয়ার তো সংস্কৃতি বলতেই কিছু নেই!’ শুধু এটুকু নয়। অনেক অস্ট্রেলিয়ানের মানসিকতাও নাকি পশুর মতো। স্লেজিংয়ে অসিরাই সবচেয়ে এগিয়ে, আর সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ এটাকে নিয়ে গেছেন মানসিক অত্যাচারের পর্যায়ে—এমনও বললেন রাখঢাক ছাড়াই। গ্রেনেডের বদলে ওপাশ থেকে কী আসে সেটাই দেখার অপেক্ষা এখন। ওয়েবসাইট।সবজান্তারিয়ালে মরিনহো-যুগেই নিজেকে সবচেয়ে ভালো চিনিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোলের পর গোল করে চ্যালেঞ্জ ছুড়েছেন লিওনেল মেসিকে। তবুও শেষ মৌসুমে এসে গুরু-শিষ্যের মেলবন্ধনটা কেমন জানি ঢিলে হয়ে এসেছিল। মাদ্রিদ ছেড়ে আবারও লন্ডনে পাড়ি জমানো মরিনহো ব্যাখ্যা দিলেন সেটারই। পর্তুগিজ কোচের মতে রোনালদোর সমস্যা মাত্র একটাই, সবজান্তা সাজা। কোচের কোনো সমালোচনা কিংবা পরামর্শ মানতে পারতেন না এই ফরোয়ার্ড। মরিনহোর ভাষায় কারণটা হচ্ছে, ‘সে হয়তো ভাবে সবকিছুই তার জানা। কোচ তাকে নতুন আর কী শেখাবে।’ রয়টার্স। পুনর্মিলনীফ্রান্সের জার্সি গায়ে আবার মাঠ মাতালেন জিনেদিন জিদান। না, অবসর ভেঙে ফেরেননি। পরশু খেললেন একটা প্রদর্শনী ম্যাচে। জিদান একাই নন, এতে অংশ নিয়েছিলেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের আরও অনেকেই। সম্প্রতি ‘রদেজ অ্যাভেরোঁ এফসি’ নামে ফ্রান্সের চতুর্থ বিভাগের একটি ক্লাব কিনেছেন জিদান। স্ত্রী ভেরোনিক ফার্নান্দেজের শহরের এই ক্লাবে ম্যাচটা আয়োজন করেছিলেন জিদানই। মালিক হলেও জিদান কিন্তু নিজের ক্লাবের হয়ে নয়, খেলেছেন সাবেক সতীর্থদের সঙ্গে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের হয়ে। ম্যাচ থেকে পাওয়া অর্থ ব্যয় হবে স্থানীয় শিশুদের কল্যাণে। ওয়েবসাইট।