অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাচেরানোর কাণ্ডচোট পেয়েছিলেন মাচেরানো, তাঁকে স্ট্রেচার কারে করে মাঠের বাইরে নিয়ে যাচ্ছিলেন যাঁরা তাঁরা গাড়িটা চালাচ্ছিলেন খুব জোরে। একজনের হাতের পানির বোতল থেকে আবার ছিটকে এসে পানি পড়ল মাচেরানোর গায়ে। বিরক্ত আর্জেন্টাইন ডিফেন্ডার লাথি মেরে বসলেন একজনকে। একবার নয়, দুবার! অশোভন এই আচরণ ক্ষমা করেননি রেফারি। সঙ্গে সঙ্গেই দেখিয়েছেন লাল কার্ড। ভাগ্যিস, ম্যাচের খুব বেশি সময় বাকি ছিল না তখন। তবে নিজের ভুল বুঝতে পেরেছেন সঙ্গে সঙ্গেই। দুঃখ প্রকাশ করে টুইটও করেছেন। এএফপি।উল্টো নিষিদ্ধ কানাডার কুইবেক প্রদেশে বিপুলসংখ্যক অভিবাসী শিখ সম্প্রদায়ের মানুষের বাস। সম্প্রতি কুইবেক ফুটবল ফেডারেশন নিষেধাজ্ঞা জারি করে—মাথায় পাগড়ি পরে খেলা যাবে না! শিখরা অনুমিতভাবেই প্রচণ্ড ক্ষুব্ধ এতে। এই সিদ্ধান্ত নেওয়ায় কুইবেক ফেডারেশনকেই সাময়িক নিষিদ্ধ করেছে কানাডার ফুটবল অ্যাসোসিয়েশন। এতে কানাডার আন্তপ্রদেশ টুর্নামেন্টে খেলতে পারবে না কুইবেক। কানাডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ভিক্টর মন্টাগ্লিয়ানি জানান, কুইবেক ফেডারেশন পাগড়ির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই শুধু এই নিষেধাজ্ঞা উঠতে পারে। এএফপি।বোর্ডারের ঘোষণাদৃশ্যটা একবার কল্পনা করুন। অ্যালান বোর্ডারের কাঁধে চড়ে ঘুরে বেড়াচ্ছেন ইয়ান বোথাম! দৃশ্যটা কিন্তু দেখা যেতে পারে বাস্তবেও। সে জন্য অবশ্য ফলতে হবে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বোথামের ভবিষ্যদ্বাণী। আগামী মাস থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজে বোথাম ভবিষ্যদ্বাণী করেছেন, ইংল্যান্ড জিতবে ৫-০-তে। তাই যদি হয়, জ্যোতিষী হিসেবে নামডাক তো হবেই, পাশাপাশি বোথাম বোর্ডারের কাঁধে চড়ে ঘুরতে পারবেন পুরো পিকাডিলি সার্কাস। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বোর্ডার বলেছেন, ইংল্যান্ড যদি সত্যিই অস্ট্রেলিয়াকে ৫-০-তে হারায়, তাহলে একসময়ের প্রতিদ্বন্দ্বীকে কাঁধে নিয়ে পিকাডিলি সার্কাসে চক্কর দেবেন। ওয়েবসাইট।