অন্য কলাম
ভাজ্জির বিপদপরিবার নিয়ে তীর্থযাত্রায় গিয়েছিলেন। কিন্তু কপাল মন্দ হরভজন সিংয়ের। উত্তরাখন্ডের হেমকান্দ সাহেব গুরুদুয়ারা থেকে ফেরার পথে পড়লেন প্রবল বৃষ্টি আর ভূমিধসের কবলে। তড়িঘড়ি আশ্রয় নিতে হলো ভারত-তিব্বত সীমান্ত পুলিশের ক্যাম্পে। ভারতীয় স্পিনার আর তাঁর পরিবারের সঙ্গে সেখানে আছেন আরও শতাধিক তীর্থযাত্রী। ক্যাম্পে অবশ্য সময়টা খারাপ কাটছে না ভাজ্জির। আটকে পড়া তীর্থযাত্রী আর জওয়ানেরা গল্প শুনতে ভিড় করছে তাঁর কাছে। কী গল্প? সেই যে আইপিএলে শ্রীশান্তকে চড় মেরেছিলেন—সেটাই শোনাতে হচ্ছে বারবার। বাদ যাচ্ছে না স্পট ফিক্সিং প্রসঙ্গও। আবহাওয়াটা এবার ঠিক হলেই বাঁচেন হরভজন! ওয়েবসাইট। খেসারতঅতিচালাকের গলায় দড়ি। টোগো আর ইথিওপিয়া ফুটবল দলের জন্য এ প্রবাদটাই যেন সত্যি হলো। আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে একই চালাকি করেছে এই দুটি দল। পরপর দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় যাঁর এক ম্যাচ নিষেধাজ্ঞা পাওয়ার কথা ছিল সেই ফুটবলারকে পরের ম্যাচেও মাঠে নামিয়েছে দুই দলই। ধরা পড়ে দুই দলকেই গুনতে হলো চড়া মূল্য। নিয়মানুযায়ী তাদের ৩ পয়েন্ট করে কেটে নিয়েছে ফিফা। এএফপি।