অন্য কলাম
টানা ১৭!স্যান্ডি কলিন্স কি অভিশাপ দিচ্ছেন আরাঞ্চা রুসকে? ডাচ এই তরুণীর কারণেই যে আবার স্মৃতির অতল থেকে উঠে এল কলিন্সের নাম। ১৯৮৪ থেকে ১৯৮৭ সালের মধ্যে টানা ১৭টি টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই হেরেছিলেন এই মার্কিন নারী টেনিস খেলোয়াড়। ২৬ বছর পর কলিন্সকে ছুঁয়েছেন রুস। পরশু উইম্বলডনের প্রথম রাউন্ডে রাশিয়ার ওলগা পুচকোভার কাছে হারটা ছিল রুসের টানা ১৭তম। জুনিয়র টেনিসের সাবেক এক নম্বর খেলোয়াড় সর্বশেষ জিতেছেন গত ১৯ আগস্ট। এরপর থেকে হারই যেন তাঁর নিয়তি। রুসের সামনে এখন শুধুই ভিন্স স্পেডিয়া, এই পুরুষ খেলোয়াড় হেরেছেন টানা ২১ ম্যাচ। ওয়েবসাইট। রং বিড়ম্বনাসাতবারের উইম্বলডনজয়ী তিনি। কিন্তু নিয়ম-কানুনের বেলায় রজার ফেদেরারের জন্যও কোনো ছাড় নেই। ক্রীড়াসামগ্রী নির্মাতা নাইকির দূত তিনি। তাদের দেওয়া জুতা পরেই খেলতে নেমেছিলেন উইম্বলডনের প্রথম রাউন্ডে। কিন্তু মন্দ কপাল, জুতার তলা যে কমলা রঙের! অল-ইংল্যান্ড ক্লাবের নিয়মানুযায়ী সাদা ছাড়া অন্য কোনো রঙের কিছু পরে খেলা যাবে না উইম্বলডনে। ফেদেরারকে তাই স্পষ্ট জানিয়ে দেওয়া হলো, পরের ম্যাচ থেকে আর ওই জুতা চলবে না। ইচ্ছে না থাকলেও নির্দেশটা মেনে নিতে হচ্ছে সুইস তারকাকে। অল-ইংল্যান্ড ক্লাবের তিনিও যে একজন সদস্য। এএফপি।