অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবাই নেইমার!একবার ভাবুন তো দৃশ্যটা। বলিভিয়ার রাজধানী লা পাজে গিয়ে ‘নেইমার’ বলে ডাক দিলেন, একসঙ্গে আট-দশজন চলে এল! কল্পনা নয়, কয়েক বছরের মধ্যে এটাই সত্যি হবে। বলিভিয়ান দৈনিক লা রেজন সম্প্রতি এক জরিপে দেখেছে, সন্তানের নাম ‘নেইমার’ রাখার ধুম পড়েছে লা পাজের দম্পতিদের মধ্যে। লা পাজের প্রতি এক শ শিশুর ২০ জনের নামই নাকি নেইমার! জন্ম নিবন্ধন বিভাগের হিসাবে, এমন চলতে থাকলে আজ থেকে ১৭ বছর পরে লা পাজের বেশির ভাগ প্রাপ্তবয়স্ক পুরুষের নামই হবে নেইমার। ব্রাজিলিয়ান ‘নাম্বার টেন’ এতটাই জনপ্রিয় বলিভিয়ার রাজধানীতে! ওয়েবসাইট।চেলসির বোধোদয়১০ বছর হলো রোমান আব্রামোভিচ চেলসির মালিক হয়েছেন। এই সময়ে দেদার টাকা ঢেলেছেন রুশ ধনকুবের, অল্পবিস্তর সাফল্যও এসেছে। প্রিমিয়ার লিগ জিতেছে তিনবার, রূপকথার জন্ম দিয়ে জিতেছে চ্যাম্পিয়নস লিগ। কিন্তু এখন আর আগের মতো যথেচ্ছ ব্যয় করা যাচ্ছে না। খেলোয়াড় কেনার জন্য অর্থব্যয়ে যে লাগাম পরিয়ে দিয়েছে উয়েফা। চেলসির বোধোদয় হয়েছে। টাকা দিয়ে খেলোয়াড় কেনার চেয়ে খেলোয়াড় গড়ে তোলাই ভালো! প্রধান নির্বাহী রন গোরলে তাই পরশু ঘোষণা দিলেন, এখন থেকে নিজেদের একাডেমি থেকে বিশ্বমানের খেলোয়াড় বের করে আনার দিকেই জোর দেবে চেলসি। রয়টার্স।বাধা নেইনা, নির্দিষ্ট দিনক্ষণের জন্য অপেক্ষা নয়। অ্যাশেজ চলাকালে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের স্ত্রী-বান্ধবীরা (ওয়াগরা) তাঁদের জীবনসঙ্গীর সঙ্গে দেখা করতে পারবেন যখন-তখন। আগের কোচ মিকি আর্থারের মাথায়ও এই দেখা-সাক্ষাতের সুযোগ দেওয়ার পরিকল্পনাটা ছিল। তবে আর্থার একটা সীমারেখা টেনে দিয়ে বলেছিলেন, প্রথম টেস্ট শুরুর আগে নটিংহামে ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে পারবেন তাঁদের স্ত্রী-বান্ধবীরা। কিন্তু নতুন কোচ ড্যারেন লেম্যান সীমারেখাটা তুলে অ্যাশেজটাকে ক্রিকেটারদের পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত করে দিলেন। লেম্যানের মতে, ক্রিকেট শুধুই একটা খেলা। জীবন অনেক বড়। সুখী জীবনে ভালো খেলার অনুপ্রেরণা এমনিতেই আসে। আর আপনজনদের সান্নিধ্য সেই কাজটাই করে। ওয়েবসাইট।