অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যারাডোনাকে ‘না’বেড়াতে যাওয়ার পরিকল্পনাটা বাতিল করতে হলো ডিয়েগো ম্যারাডোনাকে। তাতে ভেঙে খানখান হলো নাতি বেঞ্জামিনের বিশ্বখ্যাত ‘থিম পার্কের’ রাইডে চড়ার স্বপ্ন। ২২ বছর বয়সী নতুন প্রেমিকা রোসিও ওলিভা, দুই মেয়ে দালমা ও জিয়ান্নিনা এবং নাতি বেঞ্জামিনসহ পুরো পরিবার নিয়ে ছুটিতে কাটাতে ফ্লোরিডার ডিজনি ওয়ার্ল্ডে বেড়াতে যেতে চেয়েছিলেন ম্যারাডোনা। কিন্তু ভিসাই পেলেন না, যাবেন কীভাবে! ভিসা না পাওয়ার কারণটা অবশ্যই রাজনৈতিক। যুক্তরাষ্ট্রের ‘শত্রু’ কিউবার সাবেক রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রো ও ভেনেজুয়েলার প্রয়াত রাষ্ট্রপতি হুগো চাভেজের সঙ্গে অন্তরঙ্গতার কারণেই কি সে দেশে ‘নিষিদ্ধ’ ম্যারাডোনা? ওয়েবসাইট।মিলখা ও লুইসশৈশবেই দাঙ্গায় মা-বাবাকে খুন হতে দেখছেন চোখের সামনে। বেড়ে উঠেছেন আত্মীয়ের বাড়ি আর অনাথ আশ্রমে। ডাকাতি শুরু করার কথাও ভেবেছিলেন একবার। শেষমেশ চারবারের চেষ্টায় ঢুকতে পারেন সেনাবাহিনীতে। সেখান থেকে অ্যাথলেটিকসে। কমনওয়েলথ গেমসে ব্যক্তিগত ইভেন্টে সোনাজয়ী একমাত্র ভারতীয় পুরুষ অ্যাথলেট তিনি, অল্পের জন্য পদক পাননি রোম অলিম্পিকে। এই মিলখা সিংয়ের জীবন নিয়ে সম্প্রতি অসাধারণ এক চলচ্চিত্র বানিয়েছেন রাকেশ ওমপ্রকাশ মেহরা—ভাগ মিলখা ভাগ। মিলখার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন ফারহান আখতার। সম্প্রতি ছবিটি দেখে মোহিত হয়ে গেছেন অ্যাথলেটিকস কিংবদন্তি কার্ল লুইস। মিলখাকে ফোন করে জানিয়েছেনও সে কথা! ওয়েবসাইট।