অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ নাকি ২৯?চুরির অভিযোগ কী করে মানবেন! বিশেষ করে, অভিযোগ যদি হয় মিথ্যা। রাদামেল ফ্যালকাও বয়স চুরির অভিযোগটা উড়িয়ে দিলেন। ফিফার রেকর্ডে নাপোলি থেকে মোনাকোতে যোগ দেওয়া কলম্বিয়ান স্ট্রাইকারের জন্মতারিখ ১০ ফেব্রুয়ারি ১৯৮৬। কিন্তু কলম্বিয়ারই নতুন টিভি চ্যানেল নতিসিয়াস উনোর দাবি, ২৭ নয়, ফ্যালকাওয়ের বয়স আরও দুই বছর বেশি। ফ্যালকাওয়ের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকই নাকি বলেছেন, জন্মদিনটা ঠিক থাকলেও জন্ম সালটা ১৯৮৪। জবাবে ফ্যালকাওয়ের টুইট, ‘আমার বয়স নিয়ে ওই মিডিয়ার প্রতিবেদনে আমি বিস্মিত হয়েছি, এটা হাস্যকর।’ মন্তব্য করতে চাননি ফ্যালকাওয়ের বাবা, কলম্বিয়ান ফেডারেশনেরও মন্তব্য নেই। এএফপি।বোল্টের আত্মজীবনী...ঘটনাটা যখন উসাইন বোল্টের, ঝড় তো উঠবেই। তবে এই ঝড়টা ট্র্যাকে নামার আগেই। আগামী সেপ্টেম্বর কিংবা অক্টোবরে প্রকাশিত হবে জ্যামাইকান বজ্রবিদ্যুতের নতুন আত্মজীবনী ফাস্টার দ্যান লাইটনিং—বিদ্যুচ্চমকের চেয়েও দ্রুত। কিন্তু প্রকাশের আগেই আত্মজীবনীটি নিয়ে উঠে গেছে প্রশ্ন। শিরোনামই এর জন্য দায়ী। ২০১০ সালে ব্রিটিশ সাংবাদিক শন কাস্টিসের সহায়তায় লেখা আত্মজীবনীর নাম বোল্ট দিয়েছিলেন আমার গল্প: ৯.৫৮: বিশ্বের দ্রুততম মানব হয়ে ওঠা। ২০১১ সালে মাইক রোবটম বোল্টকে নিয়ে লেখা তাঁর বইয়ের নাম দিয়েছিলেন বিদ্যুচ্চমকের মতো দ্রুত। প্রশ্ন হলো, বোল্ট এখন আগের চেয়ে দ্রুততর হলেন কী করে? বেইজিংয়ের চেয়েও কি দ্রুত দৌড়েছেন? ওয়েবসাইট।