অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লুইস সুয়ারেজ যেন এক প্রহেলিকা। মুহূর্তের জাদুতে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন, আবার হুট করেই করতে পারেন ব্যাখ্যাতীত কোনো কাণ্ড। কিন্তু চেলসির ইভানোভিচকে কেন ওভাবে কামড়ে দিয়েছিলেন লিভারপুল স্ট্রাইকার, সেটা এত দিন রহস্যই হয়ে ছিল। সেই রহস্য উন্মোচন করলেন সুয়ারেজ নিজেই। না, ইভানোভিচ কোনো উসকানি দেননি, কোনো পূর্বশত্রুতাও ছিল না তাঁদের মধ্যে। তাহলে কেন অমন করলেন? সুয়ারেজ জানালেন, কারণ আর কিছুই নয়, হঠাৎই মেজাজ খারাপ হয়ে যাওয়া! ওই ঘটনার কিছুক্ষণ আগে সুয়ারেজের হাতে বল লাগায় পেনাল্টি পেয়েছিল চেলসি। সে কারণে মেজাজ এমনিতেই খারাপ হয়ে ছিল তাঁর, যেটিরই রেশ ধরে পেনাল্টি বক্সে ইভানোভিচের সঙ্গে বল দখলের লড়াই করতে করতে হঠাৎই কামড়ে ধরেন তাঁর বাহুতে। ওয়েবসাইট।

ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগেও তাঁর সপ্রাণ উপস্থিতি থাকে। শচীন টেন্ডুলকার এবার সমর্থন জানালেন চলচ্চিত্রনির্মাতা ফারহান আখতারের নতুন কর্মসূচিতে। ধর্ষণ ও নারীদের সঙ্গে সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে পুরুষদের এই আন্দোলনে শুধু সমর্থনই জানাননি, অংশও নিচ্ছেন সক্রিয়ভাবে। ফারহানের বাবা বিখ্যাত গীতিকার জাভেদ আখতার এই আন্দোলনের জন্য হিন্দি ভাষায় একটি কবিতা লিখেছেন। এরই মধ্যে তেলেগু, তামিল, পাঞ্জাবি, মারাঠিসহ অনেক ভাষায় অনূদিত হয়েছে কবিতাটি। বিখ্যাত সুরকারত্রয়ী শংকর-এহসান-লয়ের স্টুডিওতে সেটাই মারাঠি ভাষায় আবৃত্তি করতে যাচ্ছেন টেন্ডুলকার। তাঁর সহযোগিতায় মুগ্ধ ফারহান এই আন্তরিক উদ্যোগের জন্য তাঁকে ধন্যবাদও জানিয়েছেন। ওয়েবসাইট।