অন্য কলাম
ছবি বাঙ্ময়পাতায় পাতায় ছবি। সেসব ছবিতে ডেভিড বেকহামকে পাওয়া যাবে চেনা-অচেনা দুই রূপেই। সাবেক ইংলিশ অধিনায়কের বর্ণাঢ্য জীবন আর ফুটবল ক্যারিয়ারের ঝলমলে সব ছবি নিয়ে অক্টোবরে বইটি প্রকাশ করবে ফরাসি প্রকাশনা সংস্থা ল্যাগারদের। ইতিমধ্যেই ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক এই মিডফিল্ডারের সঙ্গে কথাবার্তাও পাকা করে নিয়েছে ওরা। কিছুদিন আগে জ্লাতান ইব্রাহিমোভিচের আত্মজীবনী ছাপিয়ে রমরমা ব্যবসা করেছে ল্যাগারদের, মোটা অঙ্ক পেয়েছেন ইব্রাও। বেকহামের ছবির বই তো তাহলে ‘হট কেকে’র মতো বিকোবে! রয়টার্স। মেসির সম্মানেক্যারিয়ারে পুরস্কার-সম্মান কম পাননি। তবে লিওনেল মেসি এবার যে সম্মান পেতে যাচ্ছেন সেটি একটু অন্য রকম। মেসির সম্মানে আগামী মৌসুমে ১০ নম্বর জার্সি পরবেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা ন্যাট রবিনসন। এমনিতে তাঁর প্রিয় ২ নম্বর। কিন্তু ২৯ বছর বয়সী খেলোয়াড় সম্প্রতি শিকাগো বুলস ছেড়ে এসেছেন ডেনভার নাগেটসে। এখানে ২ নম্বর জার্সিটা পাচ্ছেন না। ডেনভার নাগেটস জার্সিটি চিরদিনের জন্য তুলে রেখেছে কিংবদন্তি অ্যালেক্স ইংলিশের সম্মানে। কী আর করা? মেসি-ভক্ত ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার রবিনসন মেসিকে অনুসরণ করে হতে চান বাক্সেটবলের সেরা খর্বাকৃতির খেলোয়াড়! ওয়েবসাইট।ফেরাটাকা খেয়ে ভোট বিক্রির অভিযোগে এলোমেলো হয়ে গিয়েছিল তাঁর সাজানো জগৎটা। ফিফার সহসভাপতি, কনক্যাকাফের সভাপতির পদ ছাড়তে হয়েছিল। ২০১১ সালে ফিফার সভাপতি নির্বাচনের আগে ওই অভিযোগ ধাক্কা দিয়েছিল তাঁর রাজনৈতিক জীবনেও। মন্ত্রিত্ব ছেড়েছিলেন, ছেড়েছিলেন ত্রিনিদাদ ও টোবাগোর ক্ষমতাসীন দল ইউনাইটেড ন্যাশনাল কংগ্রেসের সভাপতির পদ। হারাতে হয়েছিল পার্লামেন্টের সদস্যপদও। কিন্তু দমে যাননি। নতুন দল গঠন করেই এবার নেমেছিলেন পার্লামেন্ট নির্বাচনে। জয়ী হয়ে ফিরেছেন সংসদে। বলুন তো, তিনি কে? জ্যাক ওয়ার্নার। রয়টার্স।