অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবাক মূত্রত্যাগএকবার মূত্রত্যাগের মূল্য কত? হিসাব কষার আগেই শুনে নিন, ৯০ পাউন্ড! হ্যাঁ, ১ মিনিটের ‘কম্মো’টার জন্য গুনতে হয় এত বেশিই, যদি জায়গামতো না করে মন্টি পানেসারের মতো করেন কারও গায়ে! সাসেক্স-ডার্বিশায়ারের ম্যাচ শেষে ইংলিশ স্পিনার গিয়েছিলেন বিচফ্রন্ট ক্লাবে। পেটে বুঝি একটু বেশিই পড়েছিল। কয়েকজন মেয়েকে উত্ত্যক্ত করার পর এক বাউন্সার এসে পানেসারকে বললেন বেরিয়ে যেতে। এই অপমান কি আর সহ্য করা যায়! ওই ব্যাটার গায়ে আচমকা মূত্রত্যাগ করেই দে দৌড়! বাউন্সার ব্যাটাও নাছোড়, পিছু পিছু অনেকটা দৌড়ে এক পিৎজা পারলারে গিয়ে পানেসারকে ধরে তুলে দেন পুলিশের হাতে। ৯০ পাউন্ড জরিমানা দিয়ে তবেই রক্ষে! রয়টার্স।পেলেকে ছাপিয়ে...কান টানলে মাথা আসার মতোই ব্যাপারটা। পেলের নাম মুখে নিলে চলে আসে ডিয়েগো ম্যারাডোনার নামও। তাই বলে ক্রিস্টিয়ানো রোনালদো? সন্দেহ নেই পর্তুগিজ উইঙ্গার সময়ের অন্যতম সেরা ফুটবলার। কিন্তু পেলে-ম্যারাডোনার কাতারে যেতে হলে ক্লাব ফর্মের ধারাবাহিকতা ধরে রেখে জাতীয় দলের হয়েও কিছু করতে হবে। তাই কেউ যদি বলে বসেন, ‘পেলের চেয়ে রোনালদো ভালো’, অবাক হতেই হয়। আরও অবাক হতে হয় কথাটা যদি বলেন ইংলিশ গ্রেট গ্যারি লিনেকার! এক অনুষ্ঠানে তাঁকে পেলের সঙ্গে রোনালদোর তুলনা করতে বলায়, ‘রোনালদো রোনালদোই, সে পেলের চেয়ে ভালো’—সম্প্রতি বলেছেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার। ওয়েবসাইট।উপলব্ধিটাকায় নাকি বাঘের দুধও মেলে! কিন্তু কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলেও আড়াই বছরে সুলেইমান কেরিমভ হাতে তুলতে পারলেন না একটি শিরোপাও। চুন খেয়ে মুখ পুড়িয়ে তাই আনঝি মাখাচকালা মালিকের উপলব্ধি টাকাই সব নয়। আর তাই রুশ ফুটবল ক্লাবটির মালিক কাল ঘোষণা করলেন নতুন নীতি, ‘আর নয় দেদার টাকা খরচ’। নতুন নীতির প্রথম কোপটা পড়েছে কোচ রেনে মিউলেনস্টিনের ওপর। এই ডাচ কোচকে বাদ দিয়ে নেওয়া হয়েছে নতুন দেশি কোচ। কেরিমভ বাদ দিচ্ছেন দলের নামীদামি খেলোয়াড়দেরও। বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার স্যামুয়েল ইতোকেও হয়তো নামতে হচ্ছে নতুন ঠিকানার সন্ধানে। রয়টার্স।