অন্য কলাম
গরুবৃত্তান্তকোরবানির মৌসুমে বাংলাদেশেই লাখ টাকায় গরু বিকোয় অনেক। রজার ফেদেরারের গরুর দাম লাখ-টাখ ছাড়িয়ে অনেক দূর চলে যাওয়া উচিত। সেটাই হয়েছে, টেনিস মহাতারকার গরুটি বিকিয়েছে প্রায় সাড়ে তিন লাখ টাকায়। ডিজিরি নামের গাভিটি গত মাসে উপহার পেয়েছিলেন স্টাডের টুর্নামেন্ট আয়োজকদের কাছ থেকে। সেটাকে নিলামে তুলেছিলেন ফেদেরার, তাতেই পাওয়া গেছে এই দাম। টাকাটা অবশ্য ফেদেরার নেবেন না, যাবে দাতব্য তহবিলে। মজার ব্যাপার, এই নিলামে ওঠা ৪১টি গরুর মধ্যে ফেদেরারেরটার চেয়েও দামি গরু ছিল। লিওনরে নামের একটি গরুর দাম উঠেছে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা। ওয়েবসাইট।বিব্রত আফ্রিদিকোন কুক্ষণেই না সম্মতি দিতে গিয়েছিলেন শহীদ আফ্রিদি! এতে তাঁর ভাবমূর্তি নিয়েই টানাটানি পড়ে গেছে। ম্যায় হু শহীদ আফ্রিদি নামে একটা ছবি নির্মিত হয়েছে পাকিস্তানে। নাম শুনেই বুঝতে পারছেন, ১০ লাখ ডলারের এই ছবি আবর্তিত আফ্রিদিকে নিয়েই। সবকিছু ঠিকই ছিল। কিন্তু ছবির ট্রেলার প্রচারের পরই নড়ল টনকটা। একটি দৃশ্যে দেখা যায় ছবির আফ্রিদি নৈশক্লাবে এক মেয়েকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন। এটা দেখার পরেই ভীষণ চটেছেন পাকিস্তানি ক্রিকেটার, এই ‘অশ্লীল’ দৃশ্যটি ছবি থেকে ছেঁটে ফেলারও দাবি জানিয়েছেন। বলছেন এমন জানলে কখনো তাঁকে নিয়ে ছবি তৈরির অনুমতি দিতেন না! এএফপি।ভক্তের কাণ্ডএই না হলে ভক্ত! একবার জেল খেটেছেন। যদি সুযোগ পান একই কাণ্ড করে আবারও জেলে যেতে রাজি। ঘটনাটা কদিন আগের। যুক্তরাষ্ট্রে রিয়াল মাদ্রিদ-চেলসি ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের ম্যাচে হঠাৎই রোনাল্ড জিওকা নামের ১৯ বছর বয়সী এক দর্শক মাঠে ঢুকে পড়েন। এত কাছে গিয়ে প্রিয় খেলোয়াড়কে শুধু চোখে দেখেই ফিরবেন! রোনাল্ড জড়িয়ে ধরেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। বলেন, তিনিই তাঁর আদর্শ। মুচকি হেসে রোনালদোও জড়িয়ে ধরেন। তবে বেরসিক পুলিশ ধরে নিয়ে জিওকাকে পুরে দেয় হাজতে। এক রাত থেকেই অবশ্য ছাড়া পেয়েছেন। তবে জেল খাটলেও কোনো দুঃখ নেই, রোনালদোর ছোঁয়া তো পেয়েছেন। ওয়েবসাইট।