অন্য কলাম
তারকা সমর্থকইংল্যান্ডে এসেছিলেন নিজের নতুন ছবি উই আর দ্য মিলার্স-এর প্রচারণায়। সেখানেই বিবিসি রেডিওর উপস্থাপক ক্রিস স্টার্কের সঙ্গে পরিচয় জেনিফার অ্যানিস্টনের। স্টার্ক আবার ইংলিশ ফুটবল ক্লাব ওয়াটফোর্ডের কট্টর সমর্থক। কীভাবে যেন অ্যানিস্টনকেও রাজি করিয়ে ফেললেন ওয়াটফোর্ডের সমর্থক হতে। ফ্রেন্ডস তারকা এর আগে কখনো জিয়ানফ্রাঙ্কো জোলার দলের নামও শোনেননি, তাতে কী! স্টার্ক অবশ্য তাঁকে বলেছেন, এটা বিশ্বসেরা কোনো ক্লাব নয়। আর জেনিফার অ্যানিস্টনের তা নিয়ে খুব একটা মাথাব্যথাও নেই। উপহার পাওয়া ওয়াটফোর্ডের জার্সি পরেই তিনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন ইংল্যান্ডে। গায়ক এলটন জনের পর তাহলে আরও একজন তারকা সমর্থক পেল ওয়াটফোর্ড। ওয়েবসাইট।আত্মপ্রচারআজকাল মানুষ বোধ হয় নিজের ঢোল নিজে পেটানোতেই বেশি বিশ্বাসী। অন্য কাউকে দিলে পাছে সেটা ফেটে যায়! ফ্রাঙ্ক রিবেরি যেমন পেটালেন নিজের ঢোল। নইলে উয়েফার বর্ষসেরা খেলোয়াড় হিসেবে নিজেই কেন দেখবেন নিজেকে? ‘মেসি ও রোনালদো এই মৌসুমে আমার চেয়ে বেশি গোল করেছে, কিন্তু আমি ট্রেবল জিতেছি। আর এসব পুরস্কারের জন্য শিরোপা সব সময়ই গুরুত্বপূর্ণ’—বলেছেন বায়ার্ন মিউনিখের ফরাসি মিডফিল্ডার। দেখা যাক, আত্মপ্রচারে কাজ হয় কিনা! ওয়েবসাইট। পুতিন প্রেরণায়...চূড়ান্ত প্রতিযোগিতার বাকি মাত্র সাড়ে তিন ঘণ্টা। দিমিত্রি তারাবিন মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে মগ্ন শেষ মুহূর্তের প্রস্তুতিতে। হঠাৎই বেজে উঠল তাঁর মুঠোফোন। ফোনটা ধরেই চমকে যান ২০১০ সালে রুশ নাগরিকত্ব পাওয়া ২১ বছর বয়সী মলদোভান। ফোন করেছেন খোদ ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট। ক্রীড়াপ্রেমী পুতিন শুভ কামনা জানান এই জ্যাভেলিন থ্রোয়ারকে। বলেন, তারাবিন ও তাঁর স্ত্রী মারিয়া আবাকুমোভার (মেয়েদের জ্যাভেলিনে বর্তমান চ্যাম্পিয়ন) কাছ থেকে পদক আশা করছেন তিনি। প্রেসিডেন্টের আশীর্বাদ বলে কথা, হতাশ করেননি তারাবিন। জিতেছেন ব্রোঞ্জ। এএফপি।