অন্য কলাম
উপহারটেনিস ও বক্সিংয়ের মধ্যে মিল কোথায়? কেন, দুটোই খেলা হয় শর্টস পরে। টেনিস-বক্সিংয়ের মধ্যে যোগসূত্র বোধ হয় এই একটাই। আর এই সূত্রেই কিনা বক্সিং-ভক্ত অ্যান্ডি মারে ইউএস ওপেন খেলতে এসে উপহার পেলেন চমৎকার একটা বক্সিং শর্টস। সোনালি রঙের ওপর সবুজ ও পার্পল স্ট্রাইপ দেওয়া শর্টসটা মারেকে উপহার দিয়েছেন অ্যাডাম স্মিথ নামের এক ভদ্রলোক। পেশায় বক্সিং উপস্থাপক এই ভদ্রলোক উইম্বলডন জয়ের স্মারক হিসেবেই দিয়েছেন উপহারটা। ফ্লাশিং মিডোতে গত সোমবার উপহার তুলে দেওয়া হয় ব্রিটিশ তারকা মারের হাতে। ওয়েবসাইট। লোভ সংবরণসাফল্যের জন্য কত ত্যাগ স্বীকারই না করতে হয়! নোভাক জোকোভিচকে যেমন ছাড়তে হয়েছে চকলেট। ভীষণ প্রিয় ছিল তাঁর চকলেট। কিন্তু খেলেই শরীরে চর্বি জমে, ফিটনেস হারাতে হয়। বাধ্য হয়ে লোভনীয় চকলেট থেকে ১০০ হাত দূরে। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে প্রায় ছয় ঘণ্টার মহাকাব্যিক লড়াইয়ে রাফায়েল নাদালকে হারানোর পর নাকি খুব ইচ্ছে করছিল চকলেট খেতে। চকলেটের বাক্স ছিল হাতের কাছেই। কিন্তু ফিটনেসের কথা ভেবে নিজেকে সামলান। পুরোপুরি পারেননি যদিও। একটা টুকরো নাকি ঠিকই খেয়ে ফেলেছিলেন টেনিসের এক নম্বর তারকা। এক টুকরোতে আর কতটা চর্বি! ওয়েবসাইট।