অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোনালদো আবারভ্রমরের মতো এক ফুলে বেশিক্ষণ থাকতে মন চায় না। উড়ে যান আরেক ফুলে। কে তিনি? ক্রিস্টিয়ানো রোনালদো! বাজারে জোর গুঞ্জন, আবারও প্রেমিকা পাল্টেছেন রিয়াল মাদ্রিদ তারকা। পর্তুগিজ এই উইঙ্গার বেশ কিছুদিন ধরে প্রেম করছিলেন রুশ মডেল ইরিনা শায়াকের সঙ্গে। শায়াকের সঙ্গে প্রেম করার সময়ই গোপনে তিনি নাকি মুঠোফোনে বার্তা পাঠাচ্ছিলেন আরেক মডেল রিয়ান সুজেনের সঙ্গে। এই মডেল-কন্যার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, গত এপ্রিলে দুজনের পরিচয়ের পর থেকেই চলছে এই বার্তার আদান-প্রদান। মাঝেমধ্যে ফোনে প্রেমালাপও নাকি চলে। শায়াক নিশ্চয়ই এই খবরে চমকে ওঠেননি। রোনালদোর সঙ্গে সম্পর্ক গড়ার সময়ই তো তাঁর জেনে যাওয়ার কথা, এ স্রেফ বেদনার বালুচরে ঘর বাঁধার স্বপ্ন দেখা! ওয়েবসাইট।স্কোলস ‘অসৎ’এই কয়েক দিন শুধু মধুর কথাই শুনেছেন পল স্কোলস। চেলসির বিপক্ষে মৌসুম সূচক কমিউনিটি শিল্ড কাপ ও প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে ভালো খেলে প্রশংসা পেয়েছেন কোচ অ্যালেক্স ফার্গুসনের। এবার কিছু কঠিন কথা শুনতে হলো তাঁকে। কথাগুলো শুনিয়েছেন আবার ম্যানইউর অন্যতম প্রতিদ্বন্দ্বী আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার। স্কোলসের মান নিয়ে কোনো সংশয় নেই ওয়েঙ্গারের। তবে স্কোলসের কিছু আচরণের কারণে তাঁকে খুব একটা ‘সৎ’ খেলোয়াড় মনে হয় না ওয়েঙ্গারের কাছে, ‘স্কোলসের মতো একজন মানসম্পন্ন খেলোয়াড়কে দলে কে না চায়? কিন্তু সে “সৎ’’ খেলোয়াড় কি না জিজ্ঞেস করলে আমি বলব “না”। ওর কিছু অন্ধকার দিকও আছে।’ ওয়েবসাইট।যত দোষএ রকম পরিস্থিতিতে তিনি আগেও পড়েছেন। কিন্তু সব জাল ছিঁড়ে ঠিকই বেরিয়ে এসেছেন ইজাজ বাট। আরেকবার পাকিস্তানের সিনেট কমিটি যখন তাঁর ওপর খড়্গহস্ত, সেই পুরোনো কৌশলটাই খাটালেন পিসিবি সভাপতি। সব দোষ চাপিয়ে দিলেন মিডিয়ার ঘাড়ে। তাঁর বিরুদ্ধে সিনেট কমিটি সম্পর্কে অপমানজনক মন্তব্য করার যে অভিযোগ উঠেছে, সেটি পুরোপুরি অস্বীকার করেছেন। সিনেট কমিটির কাছে পাঠানো চিঠিতে বাট বলেছেন, তাঁর মন্তব্য নাকি বিকৃত করে উপস্থাপন করা হয়েছে মিডিয়ায়। ওয়েবসাইট।