অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইব্রার আত্মজীবনীমনের ক্ষোভ, যন্ত্রণা উগরে দেওয়ার মোক্ষম উপায় আত্মজীবনী। জ্বালা জুড়ানোও হবে, সঙ্গে বিতর্ক উসকে দেওয়াও। আর বিতর্ক মানেই তো বইয়ের কাটতি। সেই পথই বেছে নিয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ২০০৯ সালে অনেক আশা নিয়ে ইন্টার মিলান থেকে গিয়েছিলেন বার্সেলোনায়। কিন্তু বার্সায় সাইড বেঞ্চই গরম করেছেন বেশি। একরাশ তিক্ততা নিয়ে ফিরেছেন মিলানে। সংক্ষিপ্ত বার্সা অধ্যায়ের পুরো বর্ণনা আছে তাঁ আত্মজীবনী আই অ্যাম জ্লাতান ইব্রাহিমোভিচ-এ। আছে কোচ পেপ গার্দিওলার সঙ্গে মনোমালিন্য, চ্যাম্পিয়নস লিগে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ শেষে সেই কথার লড়াইয়ের বর্ণনাও। যেখানে গার্দিওলাকে অশালীন কথা বলেছিলেন ইব্রা। বইটি বাজারে আসবে এ মাসের শেষে। ওয়েবসাইট।আনঝির স্বপ্নমেসি ও নেইমারকে একই সঙ্গে পেতে চায় একটা ক্লাব। ক্লাবের নামটা আগে শুনুন। রিয়াল মাদ্রিদ নয়, চেলসি কিংবা ম্যানচেস্টার সিটিও নয়, আনঝি মাখাচকালা! ইন্টার মিলানের ক্যামেরুনিয়ান স্ট্রাইকার স্যামুয়েল ইতোকে ২৮ মিলিয়ন ইউরোতে দলে নিয়ে চমক জাগিয়েছে রুশ প্রিমিয়ার লিগের অখ্যাত ক্লাবটি। সেদিন আনঝির ব্রাজিলিয়ান কোচ কাম খেলোয়াড় রবার্তো কার্লোস যা জানালেন, তাতে ক্লাব-মালিক কেরিমভের এ দুজনের দিকেও চোখ ছিল। এবার হয়তো হয়নি, তবে তাঁর কথা সত্যি হলে কেরিমভ কারও দিকে তাকালে শিকার নাকি করেই ছাড়েন! স্পেনের কাতালান রাজ্যে তো ভয়ের শীতলতম স্রোতই বয়ে যাওয়ার কথা। ওয়েবসাইট।কশাঘাত!ক্ষণিকের ভুলের জন্য কত বড় মাশুল গুনতে হয় এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন ইরানের দুই ফুটবলার। কদিন আগে ঘরোয়া ফুটবলে গোল উদ্যাপন করতে গিয়ে একটু বাড়াবাড়িই করে ফেলেছিলেন পারসেপোলিস তেহরানের মোহাম্মদ নোসরাতি ও শেয়েস রেজাই। এই ‘অশালীন উদ্যাপনের’ জন্য তখনই অনির্দিষ্টকালের জন্য বহিষ্কৃত হন। কাল ইরানের ফুটবল সংস্থা শাস্তি ঘোষণা করল। দুজনকেই প্রায় ২৫ হাজার পাউন্ড (প্রায় ৩০ লাখ টাকা) জরিমানা করা হয়েছে। এখানেই শেষ নয়! শোনা যাচ্ছে, স্থানীয় আইন অনুযায়ী দুজনকে ৭৪ বার চাবুকও মারা হবে! ওয়েবসাইট।