অন্য কলাম
আংটিমারিয়া কিরিলেঙ্কোর বাগদান হয়ে গেছে গত মাসেই। হবু বর ন্যাশনাল হকি লিগের দল ওয়াশিংটন ক্যাপিটালসের খেলোয়াড় অ্যালেক্স ওভেশকিন। কিন্তু বাগদানের আংটি না পরেই অস্ট্রেলিয়ান ওপেনে খেলেছেন কিরিলেঙ্কো। গত শনিবার তৃতীয় রাউন্ডে জয়ের পর এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হলেন রুশ টেনিস-কন্যা। প্রথমে একটু লজ্জাই পেলেন। প্রশ্নকর্তার পীড়াপীড়িতে শেষ পর্যন্ত টেনিস ব্যাগ খুলে বের করলেন বাগদানের আংটি। সেটি মেলে ধরতেই দর্শকের তুমুল করতালি। আরেকটি কৌতূহল অবশ্য থেকেই গেল—বিয়ের দিনক্ষণ। এ ব্যাপারে কিরিলেঙ্কোর নীতি ‘ধীরে চলো’, ‘এখনো ঠিক হয়নি, এটা নিয়ে চিন্তাভাবনা করছি আমরা।’ ওয়েবসাইট।পতিতকে নিয়েস্বর্গ থেকে পতন। নায়ক থেকে খলনায়ক। তবু ‘সাম্রাজ্য’হারা সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রং খবরেই আছেন। অপরাহ্ উইনফ্রের টেলিভিশন শোতে ডোপ পাপের স্বীকারোক্তি দিয়ে সর্বশেষ আলোচনায় আসা আর্মস্ট্রংকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছেন প্যারামাউন্ট পিকচার্স ও চলচ্চিত্র প্রযোজক জেজে আব্রামস। ক্যানসারের সঙ্গে লড়াই করে জিতে অনেকের কাছেই যিনি বেঁচে থাকার অনুপ্রেরণা, পতিত সেই সাইক্লিস্টকে নিয়ে জুনে প্রকাশিতব্য জুলিয়েট মেকারের বই সাইকেল অব লাইজ: দ্য ফল অব ল্যান্স আমস্ট্রং অবলম্বনেই তৈরি হবে ছবিটি। বইটির চলচ্চিত্র স্বত্বও এরই মধ্যে কিনে নিয়েছে প্যারামাউন্ট পিকচার্স। ওয়েবসাইট।