অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনির দশাঅভাগা যেদিকে চায়, সাগর শুকায়ে যায়। ডোপ পাপে আজীবন নিষিদ্ধ হয়েছেন ল্যান্স আর্মস্ট্রং। খুইয়েছেন সব শিরোপাও। এবার যুক্তরাষ্ট্র সরকারও সাইক্লিংয়ের কলঙ্কিত নায়কের বিরুদ্ধে দাঁড়িয়েছে। প্রতারণার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করেছে সরকার। ক্ষতিপূরণের অঙ্কটাও বিশাল, ১০০ মিলিয়ন ডলার! ১৯৯৬ থেকে ২০০৪ পর্যন্ত আর্মস্ট্রংসহ বেশ কয়েকজন সাইক্লিস্টকে আর্থিকভাবে পৃষ্ঠপোষকতা করেছিল যুক্তরাষ্ট্রের সরকারি ডাক বিভাগ (ইউএসপিএস)। সেটার পরিমাণও নেহাত কম নয়। শুধু ২০০১ থেকে ২০০৪ পর্যন্তই ৩১ মিলিয়ন ডলার খরচ করে সরকার। এই সময়েই ডোপ পাপের কালিমা লাগে আর্মস্ট্রংয়ের গায়ে। সেজন্যই এবার মামলা করতে যাচ্ছে সরকার। ওয়েবসাইট। নগ্ন রোনালদোক্রিস্টিয়ানো রোনালদোর অতিথি হয়ে যদি মাদ্রিদে তাঁর প্রাসাদতুল্য বাড়িটিতে একবার ঢুঁ মারতে পারেন, প্রথমেই দেখবেন ঝকঝকে একটা গ্র্যান্ড পিয়ানো। অতিথিকে মুগ্ধতায় ভরিয়ে দেওয়ার জন্য অ্যাকুরিয়াম, দেয়ালে-ছাদে বিশাল আয়নাগুলো তো আছেই, এরপরই পাবেন সবচেয়ে বড় চমকটা। অকৃত্রিম অভ্যর্থনা জানাবেন রিয়ালের পর্তুগিজ তারকা। রক্ত-মাংসের রোনালদো নিজে অবশ্য নন, দেয়ালে ঝোলানো তাঁর প্রকৃত আকৃতির চেয়েও বড় একটা ছবি। ছবিটির বিশেষত্ব, পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত এক চিলতে কাপড়ও নেই! যেন ২৮ বছর বয়সী নিষ্পাপ এক নগ্ন শিশু! বাড়িটির নকশা করা স্থপতিই তথ্যটা ফাঁস করে দিয়েছেন। ওয়েবসাইট।ব্রাজিলে ড্রোনব্রাজিল বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে ফিফা বেশ উদ্বিগ্ন। দর্শক-সহিংসতা তো আছেই, মাদক ব্যবসায়ী ও মাফিয়া-অধ্যুষিত বড় শহরগুলোকে নিয়েও আছে শঙ্কা। তাই নিরাপত্তাব্যবস্থাকে নিশ্ছিদ্র করতে আটঘাট বেঁধে নামবে ব্রাজিল সরকার। এ বছরই ব্রাজিলে হবে বিশ্বকাপের মহড়া টুর্নামেন্ট কনফেডারেশনস কাপ। ব্রাজিল বিমানবাহিনী এই টুর্নামেন্টেই নামাবে চারটি মানববিহীন বিমান ‘ড্রোন’। ২৫ মিলিয়ন ডলার দিয়ে এগুলো কেনা হয়েছে ইসরায়েল থেকে। সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করতেই ব্যবহার করা হবে এগুলো। ওয়েবসাইট।